বিজেপি শাসিত রাজ্যে ফের জনতার হাতে 'শাসন'! মোষ চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত ২

মোষ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বানকাট্টি গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মোষ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বানকাট্টি গ্রামে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহজনক তিন মোষ চোর পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজেপি শাসিত রাজ্যে ফের জনতার হাতে শাসন! মোষ চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত ২

মৃতরা হল তাজহারি গ্রামের মুর্তজা আনসারি, বনঝি গ্রামের চারকু আনসারি। ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে।

দুমকার ডিআইজি অখিলেশ কুমার ঝা জানিয়েছেন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতরা এক গ্রাম থেকে মোষ চুরি করেছিল বলে অভিযোগ।
গোড্ডার পুলিশ সুপার রাজীবরঞ্জন সিং জানিয়েছেন, মৃতরা কমপক্ষে ১২ টি মোষ চুরি করেছিল বলে অভিযোগ। মোষ চুরির পরে সেগুলিকে নিয়ে ২-৩ কিমি দূরে বাংকাট্টি গ্রামে পৌঁছে যেতেও সক্ষম হয়। সেই সময় গ্রামবাসীরা তাদের সনাক্ত করে।

মারধর শুরু হওয়ার মুহূর্তে দলের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকে ব্যাপক মারধর করা হয়। পরে তাদের মৃত্যু হয়।

পুলিশ সুপার জানিয়েছেন, মুন্সি সোরেন-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলা শুরু করা হয়েছে। যার মধ্যে একটি খুনের, অপরটি মোষ চুরির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+