দিল্লিতে নির্মীয়মান বাড়িতে ধস! মৃত ২, আহত ৩

দিল্লির (Delhi) সত্য নিকেতনে (SatyaNiketan) বাড়ি ধসে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। মৃত ও আহতরা সবাই ওই বাড়ির সংস্কারের কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এদিন সত্য নিকেতনে নির্মানাধীন বাড়ি ধসে যাওয়

দিল্লির (Delhi) সত্য নিকেতনে (SatyaNiketan) বাড়ি ধসে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। মৃত ও আহতরা সবাই ওই বাড়ির সংস্কারের কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এদিন সত্য নিকেতনে নির্মানাধীন বাড়ি ধসে যাওয়ায় এইসব শ্রমিকরা প্রথমে আটকে পড়েছিলেন।

ঘটনাস্থলে দমকল ও এনডিআরএফ

দিল্লির দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন ১৭৩ নম্বর সত্য নিকেতনে বাড়ি ধসের খবর তাঁরা দুপুর ১.২৪ নাগাদ পেয়েছিলেন। এরপর ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিনকে পাঠানো হয়। পরে সেখানে যায় এনডিআরএফ-এর একটি টিম।

দিল্লির মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে করে বলেছেন সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি ঘটনার দিকে নজর রাখছেন বলে জানিয়েছিলেন।

২ জন মৃত, আহত ৩

দিল্লির দমকলের কর্তারা জানিয়েছেন আটকে পড়া ৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তিন ঘন্টা ধরে উদ্ধার কাজ চালানোর পরে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বাড়িটি পুরনো ছিল

দমকলের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুসারে মনে করা হচ্ছে বাড়িটি বেশ পুরনো এবং সংস্কারের মতো পরিস্থিতি ছিল না। তবে স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+