IndiGo: এয়ার ইন্ডিয়ার পরে এবার ইন্ডিগো-র উড়ানে মদ্যপ যাত্রীদের তাণ্ডব, বিমান সংস্থার FIR-এ গ্রেফতার
IndiGo: এয়ার ইন্ডিয়ার পরে এবার ইন্ডিগো-র উড়ানে মদ্যপ যাত্রীদের তাণ্ডব, বিমান সংস্থার FIR-এ গ্রেফতার
এয়ার ইন্ডিয়ার মত কাণ্ড না ঘটালেও মদ্যপ অবস্থায় বিমানে হুলুস্থূল কাণ্ড ঘটালেন ২ যাত্রী। এবার ঘটেছে ইন্ডিগোর উড়ানে। দিল্লি থেকে পাটনাগামী ইন্ডিগোর উড়ানে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালাচ্ছিলেন ২ যাত্রী। বিমান সংস্থার অভিযোগের প্রেক্ষিতে ২ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পাটনা বিমানবন্দে অবতরণের পরেই ওই ২ যাত্রীকে গ্রেফতার করা হয়। ইন্ডিগোর ম্যানেজার তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

ফের বিমানে মদ্যপ যাত্রী
এয়ার ইন্ডিয়ার ঘটনার পর আবার ইন্ডিগো বিমানে মদ্যপ অবস্থায় দেখা গেল দুই যাত্রীকে। দিল্লি থেকে পাটনাগামী ইন্ডিগোর উড়ানে ২ যাত্রী মদ্যপ অবস্থায় হুলুস্থূল কাণ্ড ঘটাচ্ছিলেন। বিমানের ক্রু এবং সহ যাত্রীদের সঙ্গে মদ্যপ অবস্থায় অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বিমানের মধ্যে একাধিকবার দুই যাত্রীকে বিরত করার চেষ্টা করা হয় কিন্তু তারা ক্রমাগত অভব্য আচরণ করে যাচ্ছিলেন। কিছুতেই বিমানের আসনে বসতে চাইছিলেন না তাঁরা।

গ্রেফতার ২ যাত্রী
ইন্ডিগো বিমান সংস্থা আর এয়ার ইন্ডিয়ার মত ভুল করেনি। বিমান পাটনায় অবতরণ করার সঙ্গে সঙ্গে দুই মদ্যপ যাত্রীকে গ্রেফতার করা হয়। ইন্ডিগোর ম্যানেজার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত দুই যাত্রীর নাম রোহিত এবং নীতিশ। পাটনা বিমানবন্দর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। বিমানবন্দরেই তাদের আটকানো হয়। লিখিত ভাবে ক্ষমা চাওয়ার পরেই দুই যাত্রীকে বিমান বন্দর থেকে ছাড়া হয়েছিল। তারপরেই তাঁদের গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ।

এয়ার ইন্ডিয়ায় মদ্যপ যাত্রীর কীর্তি
এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানে মদ্যপ যাত্রীর কীর্তি গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে থেকেছে। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে বিজনেস ক্লাসে মদ্যপ অবস্থায় এক যাত্রী আরেক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। তারপরেও বিমান সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। মহিলা যাত্রী চিঠি লিখে টাটা গ্রুপের চেয়ারম্যানকে অভিযোগ জানানোর পরে খবরটি জানাজানি হয়। শেষ পর্যন্ত এই ঘটনায় জরুরি পদক্ষেপ সঙ্গে সঙ্গে না করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও।

গ্রেফতার অভিযুক্ত
ঘটনার পর বেশ কয়েকদিন কেটে যাওার পর মুম্বই পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। কিন্তু তাঁকে গ্রেফতার করতে গিয়েও পায়নি পুলিশ। তার প্রায় ৩ দিন পর বেঙ্গালুরুর একটি হোম স্টে থেকে গ্রেফতার করা হয় মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে। দিল্লির আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় সেদিনের বিমানের পাইলট এবং চার জন ক্রুকে গ্রাউন্ড করেছে এয়ার ইন্ডিয়া। সেই সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছেন সিইও।












Click it and Unblock the Notifications