ভারতীয় সেনার গুলিতে নিকেশ অনুপ্রবেশকারী পাক কম্যান্ডো! সীমান্তে যুদ্ধ তৎপরতা

সীমান্তে কি শুরু হয়েছে যুদ্ধ তৎপরতা! সেনাবাহিনীর বিবৃতিতে বেড়েছে গুঞ্জন। অভিযোগ, কাশ্মীরের নওগ্রাম সীমান্ত দিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরনোর চেষ্টা করছে পাক সেনা।

সীমান্তে কি শুরু হয়েছে যুদ্ধ তৎপরতা! সেনাবাহিনীর বিবৃতিতে বেড়েছে গুঞ্জন। অভিযোগ, কাশ্মীরের নওগ্রাম সীমান্ত দিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরনোর চেষ্টা করছে পাক সেনা। পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের সহযোগিতায় দু-জন ভারতীয় সীমান্তে অনুপ্রবেশও করে। তাঁদের নিকেশ করেছে ভারতীয় সেনা। তাঁদের মধ্যে একজন আবার পাক কম্যান্ডো বলে জানানো হয়েছে।

ভারতীয় সেনার গুলিতে নিকেশ অনুপ্রবেশকারী পাক কম্যান্ডার! সীমান্তে যুদ্ধ তৎপরতা

ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, দুজনকে ভারতীয় সীমান্তে ঢুকিয়ে কভার ফায়ারা চালাচ্ছিল পাকিস্তানি সেনা। ভারতও জবাব দিতে শুরু করে। এরই মধ্যে দুই অনুপ্রবেশকারীকে নিকেশ করা হয়। দুই অনুপ্রবেশকারীর দেহ উদ্ধারের পরই জানা যায় একজন পাক সেনা রয়েছেন।

ভারতীয় সেনার তরফে আশঙ্কা করা হচ্ছে, সীমান্ত ব্যাপক পরিমাণে যুদ্ধ সামগ্রী মজুত করেছে পাকিস্তানি সেনা। এই অনুপ্রবেশের পর ভারতীয় সেনাও তাই পিছিয়ে থাকছে না। তারা পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক মজুত করা হয়েছে। বর্ষবরণের আগের রাতে সীমন্তে লড়াই চলছে উভয় পক্ষের। পাকিস্তানের তরফে মর্টার ও রকেট লঞ্চারও ছোঁড়া হয় বলে অভিযোগ।

ভারতের আশঙ্কা পাকিস্তান পিছু হটলেও, তাঁরা ফের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালাতে পারে। তাই সদা সতর্ক থাকেছে ভারতীয় সেনা। ভারতও যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। সেনার তরফে বার্তা দেওয়া হয়েছে, তাঁরা পাক সেনা-সহ দুজনের দেহ ফরেত পাঠাতে চায়। পাকিস্তান তাঁদের দেহ নিয়ে যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+