পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের নাশকতার ছক বানচাল করল বিএসএফ! খতম দুই অনুপ্রবেশকারী
পাঞ্জাবে অবস্থিত ভারত-পাকিস্তান আটারি সীমান্তে বড়সড় নাসকতার ছক বানচাল করল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী। জানা গিয়েছে এদিন ভোর রাত ২টো ২০ মিনিট নাগাদ সীমান্তে অনুপ্রবেশকারীরা পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে বিএসএফ। দুই অনুপ্রবেশকারীকে খতমও করা হয় বলে জানা যায়।

বিএসএফ সূত্রে খবর, বাহিনীর ৭১ নম্বর ব্যাটেলিয়নের সৈনিকরা সীমান্তের ভারতীয় দিকে সন্দেহভাজন গতিবিধি লক্ষ করেন। এরপরই শুরু হয় গুলির লড়াই। সেই সময়ই বিএসএফের গুলিতে খতম হয় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী। মৃত অনুপ্রবেশকারীদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র বাজেয়াপ্ত করে বিএসএফ।
বিএসএফ তালিকা প্রকাশ করে জানায় যে জঙ্গিদের থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, একটি একে৫৬, দুটি ম্যাগাজিন, ৬১টি বুলেট, একটি ম্যাগনাম রাইফেল, ম্যাগনামের ম্যাগাজিন, ম্যাগনামের ২৯টি গুলি। এছাড়াও মেলে এরটি পিস্তল, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাকিস্তানি ৩০ টাকা, ১০ ফইট দীর্ঘ পিভিসি পাইপ।












Click it and Unblock the Notifications