ফের সীমান্তে দুটি পাকিস্তানি বিমানের গতিবিধি নজরবন্দি সেনার
ফের একবার পাকিস্তানি যুদ্ধবিমানকে সীমান্তের চক্কর কাটতে দেখা গেল।
ফের একবার পাকিস্তানি যুদ্ধবিমানকে সীমান্তের চক্কর কাটতে দেখা গেল। লাইন অব কন্ট্রোলের একেবারে কাছে পাক বিমানের আনাগোনা দেখা গিয়েছে। নিজেদের সীমান্ত না পেরোলেও ভারতের ওপরে নজরদারি চালাতেই বিমান ওড়ানো হয়েছিল বলে মনে করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পুঞ্চ সেক্টরে মঙ্গলবার রাতে। ভারতীয় বায়ুসেনার নজরদারি দলের চোখেই এই ঘটনা চোখে পড়েছে।
Indian air defence radars detected two Pakistani Air Force jets go supersonic 10KM from LoC (within their territory) in the Poonch sector, loud bangs heard last night in the area were due to sonic booms. All Indian air defences and radar systems are on high alert pic.twitter.com/PHmKAuPtvc
— ANI (@ANI) March 13, 2019
দুটি পাকিস্তানি সুপারসনিক জেট ছিল বলে বায়ুসেনা জানিয়েছে। এই ধরনের জেট হওয়ায় সীমান্ত এলাকায় তীব্র আওয়াজ হয়। সীমান্তে বায়ুসেনা ও সেনার সমস্ত ইউনিটকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বালাকোটে হামলার পর বেশ কয়েকবার ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করেছে পাকিস্তানি যুদ্ধবিমান। এছাড়া কয়েকবার পাক ড্রোনকেও গুলি করে বায়ুসেনা নামিয়েছে। এবার কী উদ্দেশ্যে পাকিস্তান সুপারসনিক বিমান সীমান্তে ব্যবহার করল তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications