মুম্বইয়ে নিলাম নীরব মোদীর হেফাজতে থাকা ছবি! দুটি ছবি বিক্রি হল ৩৬ কোটিতে
এতদিন নীরব মোদীর হেফাজতে থাকা ৬৮ টি চিত্র নিলাম হল ৫৯.৩৭ কোটি টাকায়। মুম্বইয়ের জেকে বাঙ্কোয়েটে আয়কর দফতর এই নিলাম পর্ব পরিচালনা করে।
এতদিন নীরব মোদীর হেফাজতে থাকা ৬৮ টি চিত্র নিলাম হল ৫৯.৩৭ কোটি টাকায়। মুম্বইয়ের জেকে বাঙ্কোয়েটে আয়কর দফতর এই নিলাম পর্ব পরিচালনা করে। এর মধ্যে
একটি বিখ্যাত অয়েল পেন্টিং ছিল শিল্পী রাজা রবি ভর্মার। উনবিংশ শতাব্দীর এই শিল্পী ভারতের অন্যতম বিখ্যাত শিল্পী ছিলেন। নিলামে এই শিল্পকর্মের দাম ওঠে ১৪ কোটি টাকা। যা আনুমানিক মূল্য থেকে ২ কোটি বেশি। ৮ কোটি টাকা থেকে ডাক শুরু হয়েছিল।

শিল্পী রাজা রবি ভর্মার শিল্পকর্মে রয়েছেন ত্রিবাঙ্কুরের মহারাজা। ছবিতে দেখা যাচ্ছে ত্রিবাঙ্কুরের মহারাজা এবং তাঁর ছোট ভাই বাকিংহামের তৃতীয় ডিউক রিচার্ড টেম্পল গ্রেনভিলিকে স্বাগত জানাচ্ছেন।
ক্যানভাসে ভিএস গৈতন্দের তেল রঙের ছবি নিলাম হয়েছে ২২ কোটি টাকায়। ১৯৭৩ সালে শিল্পী এই শিল্পকর্মের সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় রাউন্ডের নিলামে যোগেন চৌধুরীর শিল্পকর্মের নিলাম হয়। যার ডাক শুরু হয় ১২ লক্ষ টাকায়। শেষে গিয়ে বিক্রি হয় ৪৬ কোটি টাকায়।
নীরব মোদীর হেফাজতে থাকা সম্পত্তি উদ্ধারে গিয়ে এইসব ছবির হদিশ পেয়েছিল আয়কর দফতর। নিলামে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, আয়কর দফতর সাধারণত সম্পত্তির নিলাম করে থাকে। কিন্তু এই প্রথমবার তারা ছবির নিলাম করল।
পঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রায় ১৪ হাজার কোটির প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী বর্তমানে লন্ডনের জেলে বন্দি। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বিচারক তাঁকে ২৯ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications