গ্রেফতার হওয়া জঙ্গিদের দু'জন ভারতে ধারাবাহিক বিস্ফোরণে জন্য ট্রেনিং নিয়েছিল পাকিস্তানে

গ্রেফতার হওয়া জঙ্গিদের দু'জন ভারতে ধারাবাহিক বিস্ফোরণে জন্য ট্রেনিং নিয়েছিল পাকিস্তানে

সম্প্রতি দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ ATS এর যৌথ অভিযানে ধরা ইউপি থেকে ধরা পড়েছে একটি জঙ্গি মডিউল৷ বৃহস্পতিবার দিল্লি পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, গ্রেফতারকৃত ছ'জন জঙ্গি দু'জন জেরায় স্বীকার করেছে যে তারা পাকিস্তানের ঠাটায় সেতু, রেল, ভারতে জনবসতিপূর্ন এলাকা এবং বড় সমাবেশে ধারাবাহিক বিস্ফোরণ চালানোর প্রশিক্ষণ নিয়েছিল। গ্রেফতার হওয়া ছয় জঙ্গির মধ্যে এই দুই সন্ত্রাসীর নাম হল জীশান এবং ওসামা।

গ্রেফতার হওয়া জঙ্গিদের দুজন ভারতে ধারাবাহিক বিস্ফোরণে জন্য ট্রেনিং নিয়েছিল পাকিস্তানে

দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই দুজন সন্ত্রাসীর পাসপোর্টে স্ট্যাম্প ছিল না। ভারতে থোকার জন্য এরা সমুদ্রপথের সাহায্য নিয়েছিল। গদর বন্দর দিয়েই এই দুই জঙ্গি ভারতে প্রবেশ করেছিল। ওমান থেকে পাকিস্তান যাওয়ার জন্য তারা একটি মোটরবোটও ব্যবহার করেছিল জঙ্গিরা!

দিল্লি পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে ১৯৯৩ এর মুম্বাই বিস্ফোরণের মতোই ধারাবাহিক।বিস্ফোরণের ছক কষেছিল এই জঙ্গিদলটি। ভারতে প্রবেশের পর বিভিন্ন জায়গা ঘুরে বিস্ফোরণের লোকেশনে ঠিক করা এবং বিভিন্ন লোকেদের সঙ্গে দেখা করার কথা ছিল।

সূত্রের খবর ভারতের বুকে থাকা স্লিপার সেলের ভূমিকাও উঠে এসেছে এই জঙ্গিদের বিস্ফোরণের ছক তৈরিতে। তার আগেই অবশ্যই মঙ্গলবার, দিল্লি পুলিশের স্পেশাল সেল ছ'জনকে গ্রেপ্তার করে পাকিস্তান-সংগঠিত সন্ত্রাসী মডিউলটি ভেঙে ফেলে।

গ্রেফতার হওয়া এই সন্ত্রাসী মডিউলের দুজন পাক-আইএসআই প্রশিক্ষিত সন্ত্রাসী। গ্রেফতার হওয়া ছ'জন জঙ্গি হল জান মোহাম্মদ শেখ (৪৭) ওরফে 'সমীর', ওসামা (২২), মূলচাঁদ (৪৭), জীশান কামার (২৮), মোহাম্মদ আবু বকর (২৪) এবং মোহাম্মদ আমির জাভেদ (৩১)। দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে জাভেদ ও ওসমাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেককেই আজ দিল্লি হাইকোর্টে গোলা হয়েছে। এছাড়াও রাইবেরেলির বাসিন্দা জামিল খাত্রি এবং প্রতাপগড়ের বাসিন্দা ইমতিয়াজ আলীকে বুধবার পুলিশের তদন্তের প্রেক্ষিতে আটক করা হয়। যদিও এই দু'জন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির লোক নিজেদের গ্রামে মাছ ধরার কাজ করেন।

পুলিশ সূত্রের খবর সন্ত্রাসীদের কাছ থেকে আরডিএক্স উদ্ধার করা হয়েছে। এই পুরো তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল টিমের এক আধিকারিকের সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের আইএসআই ১৫জন বাংলাভাষী জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য। ধরা পড়া দু'জন সন্ত্রাসীর সঙ্গে এই ১৫ জন বাংলাভাষী গদর বন্দরের কাছে জিওনি নামে একটি শহরে জঙ্গি ট্রেনিং নিয়েছে। পুলিশের সন্দেহ এই বাংলাভাষীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা দিল্লির স্পেশাল সেলের অফিসারদের সঙ্গে দেখা করে সন্দেহভাজনদের যৌথ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+