ভোপালের পর তেলেঙ্গানা, ফের তালা ভেঙে ফিল্মি কায়দায় জেল থেকে পলাতক দুই বন্দি

কয়েকদিন আগেই ভাপাল সেন্ট্রাল জেল থেকে ৮ সিমি জঙ্গি পালানোর ঘটনা ঘটেছিল। এবার তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে দুই বন্দি পালিয়ে যাওয়ার ঘটানায় প্রশ্নের মুখে পড়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা।

হায়দ্রাবাদ, ১২ নভেম্বর : কয়েকদিন আগেই ভোপাল সেন্ট্রাল জেল থেকে ৮ সিমি জঙ্গি পালানোর ঘটনা ঘটেছিল। পরে পুলিশি এনকাউন্টারে ৮ জঙ্গির মৃত্যু হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জেল থেকে বন্দি পালানোর ঘটনা ঘটে গেল। তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে দুই বন্দি পালিয়ে যাওয়ার ঘটানায় প্রশ্নের মুখে পড়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সূত্র মারফৎ জানা গিয়েছে সৈনিক সিং এবং রাজেশ যাদব নামের দুই জেল বন্দী একেবারে ফিল্মি কায়দায় জেলের তালা ভেঙে পালিয়ে যায়। পলাতক বন্দিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কয়েকদিন আগে ভোপাল সেন্ট্রাল জেলে যে ঘটনা ঘটেছিল তার থেকে জেল কর্তৃপক্ষ যে কোনও শিক্ষাই নেয়নি এই ঘটনাতেই সেটা স্পষ্ট।

ভোপালের পর তেলেঙ্গানা, ফের তালা ভেঙে ফিন্মি কায়দায় জেল থেকে পলাতক দুই বন্দী

সূত্রের খবর অনুযায়ী এদিন ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পলাতক দুই বন্দি খুন খুন, অস্ত্র আইন সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ছিল। সৈনিক সিং এর বিরুদ্ধে অস্ত্র চুরির অভিযোগ রয়েছে, অপর পলাতক বন্দি রাজেশ যাদবের বিরুদ্ধে খুন, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৫ সালে সৈনিক এবং ২০১৪ সালে রাজেশকে ওরাঙ্গল জেলে স্থানান্তর করা হয়েছিল।

ওরাঙ্গল জেলের সুপারিনটেনডেন্ট কে নিউটন জানান, দুই বন্দি প্রথমে জেলের তালা ভাঙে তারপর লম্বা প্রাচীর টপকে তারা জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কে নিউটন আরও জানান, জেলের মধ্যে থাকা সিসিটিভি অকেজো হয়ে পড়ায় তাদের গতিবিধির উপরে নজর রাখা সম্ভব হয়নি। কিন্তু যে প্রাচীর বন্দিরা টপকে জেল থেকে পালিয়েছে তাতে বিদ্যুৎ এর সংযোগ ছিল, তা সত্ত্বেও তারা কিভাবে পালাতে সক্ষম হল তা নিয়ে সংসয়ে রয়েছেল খোদ সুপারিনটেনডেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+