করোনা গ্রাসে ভারত, হায়দরাবাদ নতুন করে আক্রান্ত দুই
করোনা গ্রাসে ভারত, হায়দরাবাদ নতুন করে আক্রান্ত দুই
ক্রমেই এবার ভারতের বিভিন্ন রাজ্য নিজের শাখা প্রশাখা বিস্তার করছে করোনা ভাইরাস। রাজস্থানের পর এবার হায়দরাবাদেও নতুন করে দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে।

করোনার প্রাদুর্ভাব হায়দরাবাদেও
এরপরেই তেলঙ্গানার জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নতু করে দুজনের আক্রান্ত হওয়ার সাথে সাথে বুধবার হায়দরাবাদে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা তিনে পৌঁছেছে। আরও বিস্তারিত ডাক্তারি পরীক্ষার জন্য ওই দু'জনেরই রক্তের নমুনা পুনের জাতীয় জীববিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

গান্ধী হাসপাতালে হয় প্রাথমিক চিকিত্সা
সূত্রের খবর, এই দুজনের মধ্যে একজন সাম্প্রতিককালে ইতালি ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেই তার শরীরে এই মারণ ভাইরাস বাসা বাঁধতে পারে বলে মনে করছেন চিকিত্সকেরা। হায়দরাবাদের গান্ধী হাসপাতালে দু'জনের প্রাথমিক পরীক্ষা হয়েছিল বলে জানা যাচ্ছে।

প্রায় ৪০ জন ব্যক্তিকে এই মহূহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে
ইতিমধ্যেই ওই দুজনের সংস্পর্শে আসা ৪০ জনেরও বেশি লোককে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। সোমবার, ওই দুই ব্যক্তি সহ আরও ৪৭ জনের ডাক্তারি পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৫ জনের শরীরে করোনার উপস্থিতি মেলেনি।

জানুয়ারিতে কেরালায় প্রথম এই ভাইরাসের উপস্থিতি দেখা যায়
এই সমস্ত ব্যক্তি আলাদা করে পর্যবেক্ষণের জন্য তেলঙ্গানা সরকার ইতিমধ্যে ৩০০০ শয্যাও তৈরি করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ভাইরাসে আক্রান্তদের জন্য আরও ৩০০ টি বিছানা প্রতিস্থাপন করেছে বলে খবর। এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নেওয়া হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থাও। এদিকে জানুয়ারিতে কেরালায় ভারতে প্রথম ভাইরাসটি তিন জনের শরীরে ধরা পড়ে। যদিও চিকিত্সার পর তারা সকলেই এখন সুস্থ আছেন।












Click it and Unblock the Notifications