Vande Bharat Express: রাঁচি-হাওড়ার পর বারাণসী-পুরী রুটে চলবে বন্দে ভারত! কথা রেলমন্ত্রীর সঙ্গে
Vande Bharat Express: কল্পতরু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! একই সঙ্গে একই দিনে নয়টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন তিনি। উৎসবমুখর দেশে পুজোর আগে বাংলা পেয়েছে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে তিনটি বন্দে ভারত পেয়েছে বাংলা।
হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে চলছে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা। তবে পুজোর আগে আরও দুটি রুট যাত্রী পরিবহণ ব্যবস্থায় গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express:
তবে এখানেই শেষ নয়, আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে। অন্তত এমনটাই ইঙ্গিত রেলের তরফে জানা গিয়েছে। আর এর মধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ (Sanjay Seth)। প্রভাত খবরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেন ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের বাহক হবে। আর এই ট্রেন দুই রাজ্যের মধ্যে আর্থিক সমৃদ্ধিকে আরও মজবুত করবে বলেও মনে করছে।
Vande Bharat Express:
শুধু তাই নয়, রাঁচি থেকে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) সূচনা হবে বলেও জানিয়েছেন সঞ্জয় শেঠ (Sanjay Seth)। যার মধ্যে রাঁচি থেকে বেনারস এবং রাঁচির মধ্যে বন্দে ভারত চলবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানানো হয়েছে বলেও জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। এই বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Vande Bharat Express:
উল্লেখ্য, রবিবার দুপুরে নয়টি ট্রেনেরই (Vande Bharat Express) ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ৯টি বন্দে ভারতের মধ্যে একটি ট্রেন রাঁচি এবং হাওড়ার মধ্যে চলবে। যা ৬.৩০ ঘন্টায় ৫৩৫ কিলোমিটার যাত্রা শেষ করবে। আরেকটি ট্রেন চলবে পাটনা-হাওড়ার মধ্যে। এই ট্রেনটি ৬.৩০ ঘন্টায় ৫৩০ কিলোমিটার যাত্রা শেষ করবে। কম সময়ে ট্রেন গেলে যাত্রীদের জন্য তা সুবিধাজনক হবে।
Vande Bharat Express:
উল্লেখ্য, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য (Vande Bharat Express) স্টপেজ হতে চলেছে মুড়ি, ঝালদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম এবং খড়গপুর। অন্যদিকে, পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনটি পাটনা থেকে ছেড়ে যেসব স্টেশনে থামবে সেগুলি হল পাটনাসাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জোসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর। আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেনগুলি বাণিজ্যিক ভাবে চলতে শুরু করবে।












Click it and Unblock the Notifications