কেরল এবং কাশ্মীরে করোনা ভাইরাস সংক্রামিত আরও দুই, দেশে আক্রান্তের সংখ্যা বাড়ল

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও ২ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪১। কেরলে ৩ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও ২ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪১। কেরলে ৩ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে কাশ্মীরে ৬৩ বছরের বৃদ্ধার শরীরে মিলেছে করোনা ভাইরাস।

কেরলে আক্রান্ত ৩ বছরের শিশু

কেরলে আক্রান্ত ৩ বছরের শিশু

ইতালি থেকে মা-বাবার সঙ্গে সদ্য দেশে ফিরেছিল কেরলের শিশুটি। শনিবার কোচি বিমানবন্দরে অবতরণের পরেই তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়। থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় শিশুটির শরীরের তাপমাত্রা বেশি দেখতে পান চিকিৎসকরা। তারপরেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এই নিয়ে কেরলে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

কাশ্মীরে আক্রান্ত বৃদ্ধা

কাশ্মীরে আক্রান্ত বৃদ্ধা

অন্যদিকে জম্মু ও কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। আগেই কাশ্মীরে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছিলেন। সেই সংখ্যা বেড়ে ৩ জন হল। আগেই করোনা আতঙ্কে জম্মুর সব প্রাথমিক বিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েেছ।

ভারতে বাড়ল আক্রান্তের সংখ্যা

ভারতে বাড়ল আক্রান্তের সংখ্যা

নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ জন। গতকাল কলকাতাতেও সৌদি আরব থেকে আসা এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে িতনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এদিকে গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+