এবার উলটপুরাণ, বিদ্রোহী শিন্ডে গ্যাং থেকে মুম্বইয়ে শিবসেনা শিবিরে ফিরলেই দুই বিধায়ক
এবার উলটপুরান, বিদ্রোহী শিন্ডে গ্যাং থেকে মুম্বইয়ে শিবসেনা শিবিরে ফিরলেই দুই বিধায়ক
প্রায় ৪০ জন শিবসেনা বিধায়ক সহ বিক্ষুব্ধ সেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বিজেপি শাসিত অসমে আশ্রয় নিয়েছেন৷ তাদের বিজেপিতে যোগ প্রায় নিশ্চিত এরকমটা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এবার পুরো উলটপুরানের খবর সামনে এল, দুই শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির থেকে পালিয়ে এসেছেন৷ গত ২৪ ঘন্টায় তাঁরা নিরাপদে মহারাষ্ট্রে পৌঁছেছেন৷ সেই গল্প তাঁরা বর্ণনা করেছেন সংবাদমাধ্যমে৷

গোপনে মহারাষ্ট্র ফিরেছেন দুই শিবসেনা বিধায়ক!
সংবাদমাধ্যমের খবর ওসমানাবাদ থেকে গোপনে পালিয়ে এসেছেন শিবসেনা বিধায়ক কৈলাস পাটিল এবং নীতিন দেশমুখ মুম্বই ফিরে এসেছেন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, সোমবার গভীর রাতে বিদ্রোহী গোষ্ঠী তাদের বিভ্রান্ত করে ও তাদের ইচ্ছার বিরুদ্ধে গুজরাট নিয়ে যাচ্ছিল। শিবসেনা সিনিয়র নেতাদের কাছে এরকমই তথ্য বর্ণনা করেছেন দুই নেতা। পাতিল জানিয়েছেন যে কয়েকজন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের দলটি যখন থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই গাড়িটি রাস্তা পরিবর্তন করে ঘোডবন্দর রোড থেকে গুজরাটের দিকে যেতে শুরু করে৷ এ বিষয়টিতে সন্দেহ হওয়াতেই পাটিল কোনও রকম অজুহাতে দিয়ে মহারাষ্ট্র-গুজরাট সীমান্ত পুলিশ চেক পোস্টের কাছে তালাসারিতে গাড়ি থেকে নেমে যান৷

কিভাবে মুম্বই ফিরলেন পাটিল?
এরপর অন্ধকারের সুযোগ নিয়ে মুম্বাইয়ের দিকে প্রায় ৫ কিমি দ্রুত হেঁটে ফেরেন পাটিল এবং তারপরে মুম্বইয়ের দিকে বআসা একটি বাইকে চেপে ফেরেন তিনি৷ তিনি আরও বলেছিলেন যে তার পথে তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করেছিলেন এবং আসন্ন রাজনৈতিক সংকট সম্পর্কে অবহিত করেছিলেন। এবং শেষ পর্যন্ত বান্দ্রায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে পৌঁছেছিলেন যেখান থেকে তাঁকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন থেকেই পাটিল ওই সুরক্ষিত বাড়িটিতেই রয়েছেন।

অপহরনের অভিযোগ দেশমুখের!
অন্যদিকে দেশমুখ দাবি করেছেন যে তাঁকে 'অপহরণ' করা হয়েছিল এবং বিদ্রোহীদের দল তাকে সুরাটে নিয়ে গিয়েছিল। সোমবারও মঙ্গলবার রাতে সেখানে ছিলেন তিনি৷ নীতিন দেশমুখ জানিয়েছেন, 'মঙ্গলবার ভোর ৩ টার দিকে, আমি গুজরাটের হোটেল থেকে পালাতে সক্ষম হয়েছিলাম এবং কিছুটা দূরে এসে ভাড়া গাড়িতে চেপে মুম্বই ফিরি। গুজরাট পুলিশের এক শতাধিক কর্মী আমার পিছু নিয়েছিল যারা আমাকে গাড়িতে বসতে বাধা দিয়েছিল এবং তারা আমাকে জোর করে ফিরিয়ে নিয়ে যায়।' দেশমুখের আরও অভিযোগ তাঁকে এরপর হাসপাতালে নিয়ে গিয়ো কিছু ইনজেকশন দেওয়স হয় এবং তাঁর হার্ট অ্যাটাক হয়েছে এরকম প্রমাণের চেষ্টা করা হয়েছিল৷ যদিও এইগুলি সবই এখনও অভিযোগের তরেই রয়েছে, এ নিয়ে স্পষ্ট কোনও প্রমাণ দেখাতে পারেননি দেশমুখ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications