Meghalaya: উন্নয়নে সামিল হতেই তৃণমূল ছাড়লেন দুই বিধায়ক! রণকৌশলে বদল আনবেন অভিষেক?
চলতি বছরেই মেঘালয়, ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে আরও দুই প্রেস্টিজিয়াস ফাইট। আর দুই রাজ্যকে এবার পাখির চোখ করেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে ভোট ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্যে প্রার্থী ঘোষণা কর
Meghalaya Election: চলতি বছরেই মেঘালয়, ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে আরও দুই প্রেস্টিজিয়াস ফাইট। আর দুই রাজ্যকে এবার পাখির চোখ করেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে ভোট ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাংলার শাসকদল।
এমনকি গত কয়েক দফাতে মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি গত মাসেই মেঘালয়ে ঘুরে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। মূলত সংগঠনকে মজবুত করতেই তাঁদের এই সফর ছিল। কিন্তু একের পর এক ঝটকা।

ফের তৃণমূলে ভাঙন
এই অবস্থায় ফের একবার তৃণমূলে ভাঙল ধরাল শাসকদল। তৃণমূলের আরও দুই বিধায়ক এনপিপি (NPP)-তে যোগ দিল। মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার দলে আজ বৃহস্পতিবার যোগ দেয়। যা সে রাজ্যে তৃণমূলের বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত মাসে একই ভাবে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এনপিপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী মেঘালয় ছাড়তেই তৃণমূলে ভাঙন ধরান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের ভাঙন তৃণমূলে।

নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে।
North Garo Hills-এর Mendipathar বিধায়ক মার্থান সাংমা (Marthon Sangma) এবং North Garo Hills জেলার Jimmy D Sangma বিধায়ক পদ থেকে এদিন ইস্তফা দেন। এমনকি তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন এদিন এই দুই দলত্যাগী বিধায়ক। বিধানসভা ভোটের আগে এই দুই বিধায়কের দলত্যাগ নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

দুই নেতাই কংগ্রেসের হয়ে টিকিটে লড়াই করেন।
গত বিধানসভা নির্বাচনে এই দুই নেতাই কংগ্রেসের হয়ে টিকিটে লড়াই করেন। মার্থান সাংমা (Marthon Sangma) এবং Jimmy D Sangma গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ১২ জন বিধায়কের সঙ্গেই তাঁরা সে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে। যদিও সময় যত গড়াচ্ছে ততই মেঘালয়ে প্রশ্নের মুখে পড়ছে তৃণমূল। বলে রাখা প্রয়োজন, মাওসিনরামের তৃণমূল বিধায়ক এইচ এম শাংপিলাং ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন। আরও দু'জন বিধায়ক টিএমসি ছেড়ে দেওয়ার পরে, ৬০ সদস্যের হাউসে দলের শক্তি কমে নয়ে নেমে এসেছে। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কি হবে সেদিকেই তাকিয়ে সে রাজ্যের মানুষ।

কি বলছেন মুখ্যমন্ত্রী
তৃণমূল ছেড়ে আসা দুই বিধায়ককে এনপিপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা। তিনি বলেন, মেঘালয়কে উন্নত একটি রাজ্য তৈরির কাজ করছে এই সরকার। আর সেই উন্নয়নে সামিল হতেই দুই বিধায়ক তৃণমূল ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই উন্নয়নের ধারা আগামিদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications