সোপরে ঘন্টার পর ঘন্টা এনকাউন্টার! ২ জঙ্গির মৃত্যু

জম্মু ও কাশ্মীরের বারামূলার সোপরে প্রায় ১৫ ঘন্টার এনকাউন্টার। উত্তর কাশ্মীরের ওই জায়গায় এনকাউন্টার শুরু হয়েছিল বুধবার বিকেলে। যা চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কমপক্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানি

জম্মু ও কাশ্মীরের বারামূলার সোপরে প্রায় ১৫ ঘন্টার এনকাউন্টার। উত্তর কাশ্মীরের ওই জায়গায় এনকাউন্টার শুরু হয়েছিল বুধবার বিকেলে। যা চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। কমপক্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

এলাকায় তল্লাশি অভিযান

এলাকায় তল্লাশি অভিযান

এনকাউন্টার শেষ হয়ে যাওয়ার পরেই সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি এবং সিআরপিএফ-এর মিলিত বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

প্রায় ১৫ ঘন্টার এনকাউন্টার

প্রায় ১৫ ঘন্টার এনকাউন্টার

এলাকায় একাধিক জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে রয়েছে, খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তারপর থেকে গুলি যুদ্ধ চলে প্রায় ১৫ ঘন্টা। মৃত দুই জঙ্গি হল ওয়াইস ভাট এবং তাহির আহমেদ দার বলে জানা গিয়েছে।

এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর দিকে পাথর

নিরাপত্তা বাহিনীর দিকে পাথর

এদিকে গুলি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই এলাকার যুবকদের একাংশ নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়তে শুরু করে। যুবকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী।

এলাকায় অঘোষিত বনধ

এলাকায় অঘোষিত বনধ

জঙ্গিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় অঘোষিত বনধ শুরু হয়ে যায়। রাস্তা থেকে পরিবহণ কমে যেতেই এলাকার দোকানপাটও বন্ধ হয়ে যায়।

(প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+