নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ! সোপোরে মৃত ২ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআরপিএফ ও সেনা যৌথ অভিযান চালায় এলাকায়।

জম্মু ও কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআরপিএফ ও সেনা যৌথ অভিযান চালায় এলাকায়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ! সোপোরে মৃত ২ জঙ্গি


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে, উত্তর কাশ্মীরের সোপোর শহরের আরামপোরার কাছে চিঙ্কিপোরা এলাকা
এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। একযোগে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ ও সেনা । সেখানকার জঙ্গিরা আশ্রয় নিয়েছিল ।

এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে চিঙ্কিপোরায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপত্র। এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান। এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য একটি ঘটনায় জম্মু ও কাশ্মীরের কাকরিয়ালে সিআরপিএফ-এর এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+