সোপিয়ানে রাতভর গুলিযুদ্ধ, মৃত ২ জঙ্গি, আহত ১ জওয়ান

রাতভর গুলিযুদ্ধে মৃত দুই জঙ্গি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে। এখনও একজঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর।

রাতভর গুলিযুদ্ধে মৃত দুই জঙ্গি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে। এখনও একজঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর।

 সোপিয়ানে রাতভর গুলিযুদ্ধ, মৃত ২ জঙ্গি, আহত ১ জওয়ান

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে, সোপিয়ানের বাটমুরান গ্রামে হানা দেয় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি।

গুলিযুদ্ধে মারা যায় দুই জঙ্গি। সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ান।

সূত্রের খবর, জঙ্গিদের বাড়ি থেকে বের করতে যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই বাড়িতে বিস্ফোরণ ঘটায় নিরাপত্তাবাহিনী। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার করা গেলেও, অপর একজন আশপাশের এলাকায় লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজি মুনির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+