মধ্যপ্রদেশে কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যার চেষ্টা, নৃশংসতা হার মানাল মধ্যযুগীয় বর্বরতাকেও

এক ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে।

রাজস্থানে এক মধ্যবয়স্ককে লভ জিহাদের নামে পুড়িয়ে মারার ঘটনায় সারা দেশে হইচই পড়ে গিয়েছে। এবার এক ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশে কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যার চেষ্টা

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। দুজন পুরুষসাগর জেলার দেবল গ্রামের ওই কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিয়ে পালিয়েছে। প্রতিবেশীরা তারপরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সে বুন্দেলখণ্ড হাসপাতালে শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।

অভিযুক্তদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। আর একজনের খোঁজে তল্লাশি চলছে। দুই অভিযুক্তের নাম রাঘবেন্দ্র সেন ও শুভম যাদব। মেয়েটিকে একা পেয়ে বাড়িতে ঢুকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় কেরোসিন গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয়।

মধ্যপ্রদেশে শিশু ও বালিকাদের উপরে ধর্ষণ বা যৌন অত্যাচার করলে কার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বলে বিধানসভায় বিল পাশ হয়েছে। ১২ বছর বয়স পর্যন্ত নির্যাতিতদের বিরুদ্ধে এমন অপরাধে এই শাস্তি পেতে হবে। তার একদিনের মধ্যেই এই নৃশংস ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+