সুকমায় নতুন করে সংঘর্ষ! মৃত ২ মাওবাদী
ছত্তিসগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে মৃত্যু হল দুই মাওবাদীর। শনিবার সকালে ঘটনাটি ঘটে। এঁদের মধ্যে একজন মহিলা।
ছত্তিসগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে মৃত্যু হল দুই মাওবাদীর। শনিবার সকালে ঘটনাটি ঘটে। এঁদের মধ্যে একজন মহিলা। সূত্রের খবর অনুযায়ী, মাওবাদীদের বেশ কয়েকজন পদাধিকারীও এই ঘটনায় আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবারেই সুকমার সংলগ্ন বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিলেন আটজন মাওবাদী। এরমধ্যে মহিলা ছিলেন ছয়জন।
সাউথ বস্তার রেঞ্জের ডিআইজি সুন্দররাজ পি জানিয়েছেন, সুকমার বুড়কাপালের মেটাগুদাম গ্রামের কাছের বনাঞ্চলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুই মাওবাদীর দেহ উদ্ধার করা ছাড়াও, ১১টি আগ্নেয়াস্ত্র করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত বেশ কয়েকদিন ধরেই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। অভিযানে সিআরপিএফ-এর কোবরা বাহিনী ছাড়াও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্যরাও অংশ নেন। ভোরের দিকে এলাকা ঘিরে ফেলে তারা। সেই সময় গুলিযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ। ঘন্টা দুয়ের ধরে গুলি যুদ্ধ চলে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications