ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ২ মাওবাদীর মৃত্যু
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। বৃহস্পতিবার সন্ধেয় তল্লাশি অভিযানে এই ঘটনা ঘটে। জানিয়েছে সিআরপিএফ।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। বৃহস্পতিবার সন্ধেয় তল্লাশি অভিযানে এই ঘটনা ঘটে। জানিয়েছে সিআরপিএফ।

সিআরপিএফ-এর ২২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেন। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে এই তল্লাশি অভিযান চলে হাজারিবাগের দোনাই খুর্গ গ্রামে। এই সময়ই গুলি চালায় মাওবাদীরা। পাল্টাগুলি চালান সিআরপিএফ-এর জওয়ানরাও।

একটি একে ৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং ২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে মৃত মাওবাদীদের হেফাজত থেকে।এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিআরপিএফ।

Click it and Unblock the Notifications