নৃশংসতার নজির, বোনের প্রেমিককে লিঙ্গচ্ছেদ করে খুন, গ্রেফতার ২ ভাই
বোনের প্রেমিকের লিঙ্গচ্ছেদের পর মুণ্ডু কেটে খুন করল দুই ভাই, শিহরণ জাগানো এই ঘটনা ঘটেছে ওড়িশার ডোডাথাগুর এলাকায়।
বোনের প্রেমিকের লিঙ্গচ্ছেদের পর মুণ্ডু কেটে খুন করল দুই ভাই। শিহরণ জাগানো এই ঘটনা ঘটেছে ওড়িশার ডোডাথাগুর এলাকায়। দুই ভাইকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পলাতক খুনে সহযোগিতা করা তাদের জামাইবাবু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিরঞ্চি মান্ঝি ও দুই অভিযুক্ত গান্ধী জেরয় ও মধু জেরয় একসঙ্গেই থাকত। কিছুদিন আগেই দুই ভাই জানতে পারে তাদের বোনের সঙ্গে বিরঞ্চির প্রেমের কথা। বিরঞ্চির সঙ্গে অবৈধ সম্পর্কে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়ে বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্তরা। এরপরই জামাইবাবুর পরামর্শে বিরঞ্চিকে খুনের ফন্দি আঁটে তারা। পরিকল্পনামাফিক চলতি মাসের ১০ তারিখ বিরঞ্চিকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে প্রথমে তার লিঙ্গচ্ছেদ করে গান্ধী ও মধু। এরপর তাকে মুণ্ডু কেটে খুন করে দেহ সেখানেই ফেলে পালায় দুই ভাই। পালানোর আগে খড় দিয়ে দেহ চাপা দিয়ে দেওয়া হয়।
বিরঞ্চির পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে শুক্রবার তল্লাশি শুরু করে পুলিশ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানোর পর তাঁর দেহ উদ্ধার করা হয়। কিছুটা দুরেই পাওয়া যায় তাঁর কাটা মুণ্ডু। তদন্তে নেমে গান্ধী ও জয় জেরয়কে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের জামাইবাবু এখনও পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications