আমরীন ভাট হত্যায় জড়িত দুই লস্কর জঙ্গি নিহত এনকাউন্টারে, কাশ্মীরে তিনদিনে খতম ১০ জঙ্গি
আমরীন ভাট হত্যায় জড়িত দুই লস্কর জঙ্গি নিহত এনকাউন্টারে, কাশ্মীরে তিনদিনে খতম ১০ জঙ্গি
বুধবার জম্মু–কাশ্মীরের বুদগাম জেলায় জঙ্গি হামলায় নিহত হন কাশ্মীরি টেলিভিশন অভিনেত্রী আমরীন ভাট। এই ঘটনার কিছু ঘণ্টার মধ্যেই চারজন লস্কর–ই–তৈবার জঙ্গি উপত্যকার পুলওয়ামা ও শ্রীনগর জেলায় পৃথক এনকাউন্টারে নিহত হয়। এদের মধ্যে দু’জন কাশ্মীরি টেলি অভিনেত্রীর মৃত্যুর সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার গভীর রাতে পুলওয়ামা জেলার অওয়ান্তিপোরা এলাকার আগনহানজিপোরা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে। বুধবার বুদগাম জেলায় কাশ্মীরি অভিনেত্রী আমরীন ভাটের মৃত্যুর জন্য দায়ী ২ জঙ্গি নিরাপত্তারক্ষীদের ফাঁদে পড়ে যায়। কাশ্মীর জোনের আইজিপি বিজয় কুমার টুইট করে বলেন, 'স্থানীয় জঙ্গি হিসাবে নতুন যোগ দেওয়া জঙ্গি, যারা শাহিদ মুস্তাক ভাট ও ফারহান হাবিব উভয়ই নিহত হয়েছে। এরা দু’জনে বুদগাম ও পুলওয়ামার বাসিন্দা। এরা লস্কর কমান্ডার লাতিফের নির্দেশে ওই টিভি অভিনেত্রীকে হত্যা করে।
এদের কাছ থেকে ০১ একে ৫৬ রাইফেল, ৪টে ম্যাগাজিন ও পিস্তল উদ্ধার হয়েছে।’ এছাড়াও বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সৌরাতে দুই লস্কর জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। তাদের নাম শাকির আহমেদ ওয়াজা এবং আফরিন আফতাব। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, অস্ত্র ও গোলাবারুদ সহ অন্য উপকরণ উদ্ধার করেছে। কাশ্মীর উপত্যকায় গত তিনদিনে জইশ-ই-মহম্মদের ৩ এবং লস্কর-ই-তৈবার ৭ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কুমার।
বুধবার রাতে টেলি অভিনেত্রী আমরিন ভাটকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমরিন ভাটের সঙ্গে থাকা তাঁর ১০ বছরের ভাইপোও জঙ্গিদের গুলিতে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications