নিরাপত্তা বাহিনীকে ধাক্কা দিতে নয়া পন্থা জঙ্গিদের! নতুন করে ২ জনকে অপহরণ করে হত্যা

শুক্রবার দুই জেলায় দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। সোপিয়ানে বসারাত আহমেদ নামে স্থানীয় একজনকে অপহরণ করে হত্যা করে। অন্যদিকে, অনন্তনাগে ইসফাক আহমেদ গনি নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে জঙ্গিরা।

সাধারণ মানুষকে অপরহণ করে খুন করার ঘটনা অব্যাহত জম্মু ও কাশ্মীরে। শুক্রবার দুই জেলায় দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। সোপিয়ানে বসারাত আহমেদ নামে স্থানীয় একজনকে অপহরণ করে হত্যা করে। অন্যদিকে, অনন্তনাগে ইসফাক আহমেদ গনি নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে জঙ্গিরা।

নিরাপত্তা বাহিনীকে ধাক্কা দিতে নয়া পন্থা জঙ্গিদের! নতুন করে ২ জনকে অপহরণ করে হত্যা

সরকারি সূত্রে জানানো হয়েছে, সোপিয়ানের রেবানে তিন যুবককে অপহরণ করেছিল জঙ্গিরা। যাঁদেরকে রিয়াজ আহমেদ, জায়িদ আহমেদ, বসারাত আহমেদ বলে শনাক্ত করা গিয়েছে। এঁদের দুজনকে ছেড়ে দেওয়া হলেও, পুলিশ বসারাত আহমেদের দেহ উদ্ধার করেছে পুলওয়ামার নিকলুরা এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, অনন্তনাগে সেনা ক্যাম্প থেকে ৫০০ মিটার দূরে একজনকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ম্যাগরায়পোরার বাসিন্দা ইসফাক আহমেদ গনিকে সেনা ক্যাম্পের কাছেই গুলি করে জঙ্গিরা। গুলির শব্দে ক্যাম্প থেকে বাইরে যায় সেনাবাহিনীর জওয়ানরা। পায়ে ও মাথায় গুলি লাগা অবস্থায় ওই ব্যক্তিকে এসএমএইচএস-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+