বাংলার রোগ লাগল অন্ধ্রপ্রদেশেও, দুই দলের ব্যাপক সংঘর্ষে ভোটের বলি হলেন ২

অন্ধ্রপ্রদেশে চলছে ভোটগ্রহণ। আর সেখানে ভোটগ্রহণকে কেন্দ্র করে ছড়াল তুমুল অশান্তি।

অন্ধ্রপ্রদেশে চলছে ভোটগ্রহণ। আর সেখানে ভোটগ্রহণকে কেন্দ্র করে ছড়াল তুমুল অশান্তি। দুই দলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২জন। বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিন টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে দুই দলেরই একজন করে নিহত হয়েছেন।

বাংলার রোগ লাগল অন্ধ্রপ্রদেশে, দুই দলের ব্যাপক সংঘর্ষে ভোটের বলি ২

তাড়িপাত্রি এলাকায় সংঘর্ষে ওয়াইএসআর দলের পুল্লা রেড্ডি ও টিডিপির চিন্তা ভাস্কর মারা গিয়েছেন। ভীরাপুরম গ্রামের ১৯৭ নম্বর বুথের সামনে ঘটনাটি ঘটেছে।

এখানে ৪৫ হাজার পোলিং বুথ রয়েছে। ৯০ হাজার ইভিএমে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে ৩৬২টি ইভিএমে গোলমাল ধরা পড়েছে। তার সঙ্গে নানা জায়গায় রিগিং ও বুথ দখলের অভিযোগ উঠেছে।

এদিন অন্ধ্রপ্রদেশের বিধানসভার অধ্যক্ষ কোডেলা শিবপ্রসাদ রাও ঝামেলার মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অভিযোগ ওয়াইএসআর কংগ্রেসের সমর্থকদের হামলার পরই ঘটনাটি ঘটে সাত্তেনাপল্লে কেন্দ্রের ইনুমেটলা গ্রামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+