সোপিয়ানে একটি আপেল বাগানে গুলিবিদ্ধ দুই কাশ্মীরি ভাই, নিহত এক
সোপিয়ানে একটি আপেল বাগানে গুলিবিদ্ধ দুই কাশ্মীরি ভাই, নিহত এক
ফের হামলার শিকার হলেন কাশ্মীরি পণ্ডিতরা। সোপিয়ানের চটিগাম গ্রামের এক কাশ্মীরি পণ্ডিত পরিবারের দুই ভাইকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

টুইটারে কাশ্মীর পুলিশ জোনের তরফে জানানো হয়েছে, সোপিয়ানের চোটিগাম এলাকায় একটি আপেল বাগানের ভিতর দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় দুই কাশ্মীরি পণ্ডিত ভাই গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রের খবর।
কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা বৃদ্ধি
বার বার জঙ্গিদের নিশানায় পড়তে হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের। সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলার হার আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। যদিও কেন্দ্র রাজ্যসভায় জানিয়েছে, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত ছয় জন কাশ্মীরি পণ্ডিত জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দরাই বলেন, ২০২২ সালে কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যাননি। রাজ্যসভায় তিনি বলেন, রেকর্ড অনুসারে চলতি বছরে এখনও পর্যন্ত কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যাননি। উপত্যায় এখনও ৬,৫১৪ জন কাশ্মীরি পণ্ডিত বাস করছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ২০২০, ২০২১ ও ২০২২ সালে কাশ্মীরি পণ্ডিতদের নিহত হওয়ার সংখ্যা যথাক্রমে ১,৪ ও ১। তবে এই রিপোর্ট বেশ করার পরে চলতি বছরে আরও কয়েক জন কাশ্মীরি পণ্ডিতের জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে।
কাশ্মীরে নিশানা করে হামলা বৃদ্ধি
মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাচুড়া অঞ্চলে ১২ মে রাহুল ভাটকে হত্যা করে জঙ্গিরা। এরপরেই ২০১২ সালে প্রধানমন্ত্রীর প্যাকেজের অধীনে নিযুক্ত অসংখ্য কাশ্মীরি পণ্ডিত উপত্যকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ২ জুন কাশ্মীরে দুই জন নিহত হয়েছিলেন। একজন ব্যাঙ্কের আধিকারিক ও অন্যজন ইটভাটার শ্রমিক। অন্য দুটি পৃথক ঘটনায় দুই জন আহত হয়েছিলেন। জঙ্গিরা ৩১ মে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার একটি স্কুলে জম্মুর সাম্বা জেলার এক শিক্ষিকাকে হত্যা করে। অন্যদিকে, ১৮ মে উত্তর কাশ্মীরের বারমুল্লায় একটি মদের দোকান লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। ঘটনায় জম্মুর এক বাসিন্দা নিহত হন। তিন জন আহত হয়েছিলেন। ২৪ মে শ্রীনগরে পুলিশ আধিকারিক সাইফুল্লাহ কাদরিকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। ঠিক তার দুই দিন পরে টেলিভিশন শিল্পী আমরিন ভাটকে হত্যা করে জঙ্গিরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications