ফের এনকাউন্টার কাশ্মীরের সোপিয়ানে, সেনা অভিযানে খতম দুই দুর্ধর্ষ জঙ্গি

ফের এনকাউন্টার কাশ্মীরের সোপিয়ানে, সেনা অভিযানে খতম দুই দুর্ধর্ষ জঙ্গি

ফের গুলির লড়াই কাশ্মীরের সোপিয়ানে। সেনা জঙ্গি সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি। এই নিয়ে গত চার দিনে ১১ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। এখনও চলছে গুলির লড়াই।

 নিকেশ জঙ্গি

নিকেশ জঙ্গি

গত তিন দিন ধরে পর পর এনকাউন্টার চলছে কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের ডেরায় হানা দিয়েছে সেনা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়েই এই সেনা অভিযান বলে জানা গিয়েছে। বুধবার সকাল থেকেই সোপিয়ানের হেন্দমা এলাকায় অভিযান শুরু করেছিল যৌথবাহিনী। বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পর ২ জঙ্গি নিকেশ হয়েছে।

চলছে গুলির লড়াই

চলছে গুলির লড়াই

দুই জঙ্গি নিকেশ হলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি। কারণ এখনও দেহগুলির কাছে পৌঁছতে পারেনি সেনা। গুলির লড়াই অব্যহত রয়েছে সোপিয়ানে। গত কয়েক দিন ধরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় লাগাতার এনকাউন্টার চালিয়ে ১১ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

 সীমান্তে মদত পাকিস্তানের

সীমান্তে মদত পাকিস্তানের

সূত্রের খবর পাকিস্তান সীমান্তে জঙ্গিদের ল্যঞ্চপ্যাড তৈরিতে সাহায্য করছে। ফের জেগে উঠেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গজিয়ে ওঠা লঞ্চপ্যাডগুলি। সেগুলি পুনরায় তৈরিতে সাহায্য করছে পাক সেনা। কভার ফায়ারিং করে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাক সেনা এমনই খবর পেয়েছে গোয়েন্দারা।

 সংঘর্ষ বিরতি লঙ্ঘন

সংঘর্ষ বিরতি লঙ্ঘন

করোনা আবহেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। নৌসেরা সেক্টরে বুধবার সকাল থেকেই গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও তবে হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+