জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ! মৃত ২ জঙ্গি ও ১ সাধারণ নাগরিক
জম্মু ও কাশ্মীরের ফের দুই জঙ্গির মৃত্যু। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে দুই জৈশ-ই-মহম্মদ জঙ্গি। এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোপিয়ানের কুন্দালান এলাকায়।
জম্মু ও কাশ্মীরের ফের দুই জঙ্গির মৃত্যু। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে দুই জৈশ-ই-মহম্মদ জঙ্গি। এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোপিয়ানের কুন্দালান এলাকায়।

এদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে। তার নাম বাবর। কাশ্মীরের বাসিন্দা অপর জঙ্গির নাম সমীর আহমেদ শেখ বলে সনাক্ত করেছে পুলিশ।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারের সময় গুলিতে বেশ কয়েকজন স্থানীয় মানুষও আহত হয়েছিলেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সোপিয়ানের কুন্দালান এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় এনকাউন্টার। স্থানীয় বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী।
মৃত জঙ্গি সমীর আহমেদ শেখ সোপিয়ানের রাওয়ালপোরার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্কুল ছুট সমীর এবছরের এপ্রিল থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরবর্তীকালে জানা যায় জৈশ জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে সে।
মৃত জঙ্গিদের হেফাজত থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications