ছত্তিশগড়ে ভয়াবহ এনকাউন্টার! ৮ মাওবাদী ও ২ পুলিশ কর্মীর মৃত্যু
ছত্তিশগড়ে ভয়াবহ এনকাউন্টার। এই এনকাউন্টারে ছত্তিশগড়ের ২ জন নিরাপত্তাকর্মী এবং আট মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল সুকমা জেলার কিস্তারাম এলাকা।
ছত্তিশগড়ে ভয়াবহ এনকাউন্টার। এই এনকাউন্টারে ছত্তিশগড়ের ২ জন নিরাপত্তাকর্মী এবং আট মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল সুকমা জেলার কিস্তারাম এলাকা।

তেলেঙ্গানার সীমান্তে কিস্তারামের জঙ্গলে গুলি যুদ্ধ চলে। ঘটনাস্থল রাজধানী রায়পুর থেকে ৫০০ কিমি দূরে। এলাকায় মাওবাদী বিরোধী অভিযানের নেমেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন সুকমার পুলিশ সুপার অভিষেক মীনা।
ঘটনাস্থল থেকে আট মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।
এসপি আরও জানিয়েছেন, গুলি যুদ্ধে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই সদস্যেরও মৃত্যু হয়েছে। এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে। রবিবারই ছত্তিশগড়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছিল।

Click it and Unblock the Notifications