Jammu and Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ভূস্বর্গ, শহিদ দুই জওয়ান, আহত আরও এক
Jammu and Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই। জানা যাচ্ছে, জঙ্গিদের ছোঁড়া গুলিতে এখনও পর্যন্ত দুই জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও এক জওয়ান। অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলছে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীরের বিশাল ফোর্স। অ্যালার্ট জারি করা হয়েছে উপত্যকা জুড়ে (Jammu and Kashmir) । একই সঙ্গে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আজ শনিবার অনন্তনাগে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর আসে বাহিনীর কাছে। আর এরপরেই অভিযান শুরু হয়। গোটা এলাকা (Jammu and Kashmir) ঘিরে ফেলেন সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানরা। কিন্তু অতর্কিতেই বাহিনীর উপর হামলা শুরু করে জঙ্গিরা। একেবারে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ।
Two Indian Army soldiers lost their lives in an encounter with terrorists in Anantnag district of Kashmir. Operations are still in progress: Defence officials https://t.co/T04ZlaIbq3
— ANI (@ANI) August 10, 2024
পাল্টা প্রত্যাঘাত করে সেনাবাহিনীও। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। আর এরই মধ্যে দুই জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হন আরও একজন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেও এলাকায় আরও ফোর্স পাঠানো হয়েছে। ঘিরে রাখা হয়েছে এলাকা। একই সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিেদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান।
তবে অন্ধকার নেমে আসায় তল্লাশি অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে। তবে ড্রোনের মাধ্যমে এবং বাড়তি আলোর ব্যবস্থা করে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। সেনাবাহিনীর একের পর এক জওয়ান শহিদ হয়েছেন।
সম্প্রতি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সরাষ্ট্রমন্ত্রক। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হয়। আর এরপরেই জম্মু এবং কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা বাড়ানো হয়। অতিরিক্ত আরও ফোর্স মোতায়েন করা হয়। এরপরেও এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications