নিরাপত্তাবাহিনীর অভিযান! অনন্তনাগে সংঘর্ষে মৃত ২ হিজবুল জঙ্গি
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। জঙ্গি হিজবুল জঙ্গি গোষ্ঠীর বলে জানা গিয়েছে। ঘটনাস্থল শ্রীনগর থেকে প্রায় ৬০ কিমি দূরে।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। জঙ্গি হিজবুল জঙ্গি গোষ্ঠীর বলে জানা গিয়েছে। ঘটনাস্থল শ্রীনগর থেকে প্রায় ৬০ কিমি দূরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে, অনন্তনাগের মুনিওয়ার্ড গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। একযোগে অভিযান চালায় পুলিশ, সেনা ও সিআরপিএফ। সেখানকার একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল ।
এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান।
এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বারামূলা থেকে বানিহাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
#JammuAndKashmir: An encounter is underway in Anantnag's Munward. 1-2 terrorists are believed to be trapped. Police, Army and CRPF are carrying out operations. Mobile internet services have been suspended in the district. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/8JWq59ZHvT
— ANI (@ANI) August 29, 2018












Click it and Unblock the Notifications