গান্ধী জয়ন্তীতে পিছনের দিকে দৌড়ে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী
গান্ধী জন্মজয়ন্তীতে গিনেস বুকে নাম তোলার চেষ্টা করে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী। টুইঙ্কর থাকর এবং স্বাতী থাকর নামে দুই তরুণী ৫৩ কিলোমিটার রাস্তা পিছনের দিকে দৌড়ে অতিক্রম করার চেষ্টা করেন।
গান্ধী জন্মজয়ন্তীতে গিনেস বুকে নাম তোলার চেষ্টা করে নজির গড়লেন গুজরাটের দুই তরুণী। টুইঙ্কর থাকর এবং স্বাতী থাকর নামে দুই তরুণী ৫৩ কিলোমিটার রাস্তা পিছনের দিকে দৌড়ে অতিক্রম করার চেষ্টা করেন। সেটা করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লেগেছিল তাঁদের। দুই তরুণীই গুজরাটের বরোলির বাসিন্দা। গিনেস বুকে নাম না উঠলেও নজির তাঁরা রেখেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী উন্নয়নের বার্তা থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন তাঁরা। ২৪ ঘণ্টার পিছনে দৌড়নোর প্রতিযোগিতায় অংশ নেয় দুই বোন। নারীদের অনুপ্রাণিত করাই ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য।
বিকেল পাঁচটায় বরদৌলি থেকে দৌড়নো শুরু করেছিলেন তাঁরা। দৌড় শেষ করেন ডান্ডিতে রাত ৯টায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিবারের লোকেরাই তাঁদের উৎসাহ দিয়েছিল বলে দাবি করেছেন দুই বোন। দেশের উন্নয়নে মহিলাদের এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন সেই অনুপ্রেরণার কাজ করেছে বলে জানিয়েছেন দুই বোন। দেশের উন্নয়নে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত বলে দাবি করেছেন তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications