Maharashtra: গণপতি বিসর্জনে উত্তেজনা মহারাষ্ট্রে, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল ভিওয়ান্ডি
গণেশচতুর্থীর উৎসবকে কেন্দ্র করে কর্ণাটকের পর মহারাষ্ট্রেও উত্তেজনা ছড়াল। গণপতি বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মহারাষ্ট্রের ঠাণে জেলার মধ্যে পড়ে। গণেশ চতুর্থীর বিসর্জন চলছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়।
সূত্রের খবর, স্থানীয় হিন্দুস্তানি মসজিদের কাছ থেকে সেই বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোড়া হয়। পাল্টা প্রতিরোধ গড়ে শোভাযাত্রায় অংশনেওয়া মানুষ। তার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় গণেশমূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় নাদিনাকার গুনঘাট । ।নগরে। অভিযোগ পাথরের আঘাতে মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘটনার পর অভিযুক্ত এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এদিকে পুলিশের কাছে পুজো কমিটির তরফ থেকে দাবি করা হয়েছে যতক্ষণনা অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তাঁরা গণেশের মূর্তি বিসর্জন করবেন না। কারণ গণপতির মূর্তি পাথরের আঘাতে ভেঙে গিয়েছে। তারপরেই এলাকায় গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে উত্তেজিত পুজো কমিটির সদস্যরা। তারপরেই দুই গোষ্ঠীর মধ্য সংঘর্ষ বেঝে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
বিজেপি বিধায়ক মহেশ ছাগলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে স্লোগান দিতে থাকেন। তারপরেই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি সামালদিতে বিপুল সংখ্যক পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগে কর্নাটকেও এই ধরনের ঘটনা ঘটেছিল। গণেশচতুর্থীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল।
গণপতি বিসর্জনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় অশান্তিরঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ,সামাল দিতে হিমসিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে। কর্নাটক সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে এবারের গণেশ চতুর্থীতে।












Click it and Unblock the Notifications