১২ ঘণ্টায় দু'টি গণধর্ষণ উত্তরপ্রদেশে, ধৃত কেবল এক

স্থানীয় সূত্রে খবর, ২৫ অগস্ট এই এলাকারই এক যুবক ধর্ষণ করেছিল এক মহিলাকে। ধর্ষণের পর তাঁকে আরও কলঙ্ক দিতে কাপড়চোপড় কেড়ে নিয়ে পালিয়েছিল। লজ্জায় ওই মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নদীতে ঝাঁপ দিয়ে। কয়েকজন মৎস্যজীবী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এর জেরে কাকরৌলিতে উত্তেজনা ছিল। রবিবার রাতে ওই ধর্ষকের বাড়িতে দরজা ভেঙে ঢোকে পাঁচজন লোক। তারা সোজা শোবার ঘরে চলে যায়। বাড়ির লোকেদের হাত-পা, মুখ বেঁধে ফেলে তারা। তার পর ধর্ষণকারীর বোনকে পাশের বাগানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচজন। পুলিশের সন্দেহ, প্রথমে যে মহিলা ধর্ষিতা হয়েছিলেন, সম্ভবত তার ভাই এই কাণ্ড ঘটিয়েছে। কারণ ছেলেটি বাড়ি ছেড়ে পালিয়েছে। পাঁচ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে গণধর্ষণ করল তিন যুবক। তিনি সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন। তিনজন অনুসরণ করছিল। একটি নির্জন জায়গায় তাঁকে টেনে নিয়ে গিয়ে পরপর ধর্ষণ করা হয়। তার পর নগদ টাকা, গলার সোনার হার ছিনতাই করে চম্পট দেয় তারা। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু'জন পলাতক।












Click it and Unblock the Notifications