খাদে পড়ে মৃত্যু দুই মদ্যপ বন্ধুর, ভাইরাল হল ভিডিও
মদ্যপান করে স্টান্ট দেখাতে গিয়ে ২ হাজার ফিট গভীর খাদে পড়ে মৃত দুই যুবক। মহারাষ্ট্রের অম্বোলি ঘাটের ঘটনা। বন্ধুর মোবাইলেই গোটা ঘটনা ক্যামেরাবন্দি ।
বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে মদ্যপ অবস্থায় ২ হাজার ফিট গভীর খাদে পড়ে মৃত্যু হল দুই যুবকের। গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হল তাদেরই এক বন্ধুর মোবাইলে। গত সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অম্বোলি ঘাটে। ইন্টারনেটে এখন ভাইরাল সেই ভিডিও।

ইমরান গারাদি ও প্রতাপ রাঠোড় নামে ওই দুই যুবকের দেহ উদ্ধার করতে গিয়েও বেগ পেতে হচ্ছে পুলিশকে। অবিরাম বর্ষণের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ঐ সাত বন্ধু কোলহাপুরের একটি পোলট্রি ফার্মে কাজ করে। ঘটনার দিন অন্যান্য বন্ধুরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ইমরান ও প্রতাপ অস্বীকৃতি জানায়। তারা সেখানেই মদ্যপান করতে থাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইমরান ও প্রতাপ মদ্যপান করে রেলিং-এর ওপর বসছে। সেখানে তারা কিছুক্ষণ থেকে নিচে নামে। এই সময় তার অন্যান্য বন্ধুরা হাসাহাসি করছিল। কিন্তু কিছুক্ষণ পর ইমরান ও প্রতাপ আবার রেলিং-এ চড়ে বসে এবং রেলিং অতিক্রম করে ওপাশে কিনারায় দাঁড়ায়। তাদের বন্ধুরা তখন চিৎকার করে সতর্ক করছিল। তখন ইমরান ও প্রতাপ হাসাহাসি করছিল। হঠাৎ করে তাদের একজনের পা পিছলে গেলে অন্যজনের হাতে ধরে। মুহূর্তেই দুজন ২০০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দেখুন সেই ভিডিও












Click it and Unblock the Notifications