চটি পরতে গিয়ে বিপত্তি! প্রৌঢ়ার শরীরে আধ ঘণ্টার ব্যবধানে কোভিড ১৯ টিকার দুই ডোজ

কেরলে ৩০ মিনিটের ব্যবধানে ৮৪ বছরের প্রৌঢ়ার শরীরে কোভিড ১৯ টিকার দুই ডোজ।

৮৪ বছরের প্রৌঢ়ার শরীরে ৩০ মিনিটের ব্যবধানে কোভিড ১৯ টিকার দুই ডোজ! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেরলে। বৃদ্ধার অভিযোগ যে বারবার বলা সত্ত্বেও তাঁর কথা নাকি শুনতেই চাননি স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় গাফিলতির অভিযোগ এনেছেন প্রৌঢ়া ও তাঁর আত্মীয়রা। যদিও স্বাস্থ্যকর্মীরা নিজেদের ভুল স্বীকার করেছেন।

চটি পরতে গিয়ে বিপত্তি! প্রৌঢ়ার শরীরে আধ ঘণ্টার ব্যবধানে কোভিড ১৯ টিকার দুই ডোজ

কেরলের এনারকুলাম জেলার আলুভা এলাকার এই ঘটনা আলোড়ন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে থানদাম্মা পাপ্পু নামের ৮৪ বছরের প্রৌঢ়া কয়েক দিন আগে সরকার পরিচালিত স্থানীয় এক হাসপাতালে কোভিড ১৯ টিকা নিতে গিয়েছিলেন। প্রথম ডোজ নেওয়ার পর তিনি বেখায়ালে জুতো না পরেই বাইরে বেরিয়ে আসেন। বুঝতে পারার পর ছেলেকে বাইরে দাঁড়াতে বলে ভিতরে নিজের জুতো পরতে যান। আর বিপত্তি ঘটে ঠিক তখনই।

প্রৌঢ়া থানদাম্মা পাপ্পুর কথা অনুযায়ী, স্বাস্থ্যকর্মীরা মনে করেন যে তিনি ফের টিকা নিতে এসেছেন। বৃদ্ধাকে জুতো খুলে ফের ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মাত্র ৩০ মিনিটের ব্যবধান কোভিড ১৯ টিকার আরও এক ডোজ দেওয়া হয় বলে অভিযোগ। বারবার বলা সত্ত্বেও টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা তাঁর কোনও কথা শোনেননি বলেও জানিয়েছেন ৮৪ বছরের থানদাম্মা পাপ্পু।

কিছু পরে বিষয়টি জানাজানি হওয়ার পর ওই হাসপাতালের ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সচকিত হয়ে যান বলে জানিয়েছেন কেরলের ওই প্রৌঢ়। এত অল্প সময়ের কোভিড ১৯ টিকার দুই ডোজ নেওয়ার ফলে ৮৪ বছরের পাপ্পুর শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় কিনা, তা পর্যবেক্ষণের জন্য ওই বৃদ্ধাকে এক ঘণ্টা হাসপাতালে বসিয়ে রাখা হয় বলেও জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক বুঝেই পাপ্পুকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।

৮৪ বছরের ওপর প্রৌঢ়ার ওপর ঘটনায় কেরলের ওই হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে আতঙ্কিত হয়ে পড়েছেন, তা তাঁদের ব্যাকুলতায় বোঝা যায়। ঘটনার পর থেকে স্বাস্থ্যকর্মীরা একাধিকবার থানদাম্মা পাপ্পুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য এক মাস আগে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল কেরলে। এর কারণ অনুসন্ধানে নেমে পড়েছেন কেরলের স্বাস্থ্য কর্তারা।

অন্যদিকে কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসার নামই নিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে ২৩২৬০ জনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। গত একদিনে কেরলের করোনা আক্রান্ত হয়ে মৃতের হারও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+