পুরনো বন্ধুকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন আর এক বন্ধু, ভাঙল পাঁজরের তিনটে হাড়

বন্ধুকে দেখতে পেয়ে আবেগ চেয়ে রাখতে পারেননি আর এক বন্ধু। আনন্দে জড়িয়ে ধরেছিলেন। আর তা করতে গিয়েই পাজরের তিনটি হাড় ভাঙল এক বন্ধুর। ঘটনাটি ঘটেছে দুই চিকিৎসকের মধ্যেই।

মুম্বই, ২১ মার্চ : বন্ধুকে দেখতে পেয়ে আবেগ চেয়ে রাখতে পারেননি আর এক বন্ধু। আনন্দে জড়িয়ে ধরেছিলেন। আর তা করতে গিয়েই পাজরের তিনটি হাড় ভাঙল এক বন্ধুর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে দুই চিকিৎসকের মধ্যেই।

তিনবছর বাদে চিকিৎসক মধুকর গায়কোয়াড়কে দেখে আবেগ ধরে রাখতে পারেননি আর এক চিকিৎসক বন্ধু অমিত বাদওয়ে। দুজনে একসঙ্গেই পড়াশোনা করেছেন। আর জড়িয়ে ধরার পরই মধুকরের পাজরের তিনটি হাড় ভেঙে দিয়েছে।

পুরনো বন্ধুকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন আর এক বন্ধু, ভাঙল পাঁজরের তিনটে হাড়

জানা গিয়েছে, দুই চিকিৎসকই ঔরঙ্গাবাদের সরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। বাদওয়ে আবার বডিবিল্ডার হিসাবে খ্যাত ছিলেন। এমবিবিএস পড়া শেষ করার পরে গায়কোয়াড় জেজে হাসপাতালে কাজ শুরু করেন। এদিকে বাদওয়ে আহমেদনগরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন।

এতদিন পরে গায়কোয়াড়কে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বাদওয়ে। জোর করে চেপে ধরেন গায়কোয়াড়কে। ব্যস তাতেই পাজরের হাড় ভেঙে যায় মধুকর গায়কোয়াড়ের। এক্স-রেতে দেখা গিয়েছে গায়কোয়াড়ের পাঁজরের প্রথম, দ্বিতীয় ও সাত নম্বর হাড়টি ভেঙেছে।

বন্ধুর পাঁজরের হাড় ভেঙে চিকিৎসক বাদওয়ে খানিক মুষড়ে পড়েছেন। বারবার ফোন করে মধুকর গায়কোয়াড়ের কাছে ক্ষমা চাইছেন। বারবার বলছেন, এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আবেগ চেপে রাখতচে পারেননি। তবে তার জন্য যে এমন ঘটনা ঘটবে তা তিনি ভাবেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+