গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, মৃত ২, নিখোঁজ ২৬ জন
গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে নৌকাডুবি, মৃত ২
অসমের গুয়াহাটিতে ব্রহ্মপুত্রে নৌকাডুবির জেরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৬ জন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুয়াহাটি জুড়ে।

জানা গিয়েছে, ওই নৌকাটিতে ৪০ জন ছিলেন । তাঁদের মধ্যে এখনও পর্যন্ত নিখোঁজ ২৬ জন। জলে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে , পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল এই নৌকাটি। এমন সসময় একটি নির্মান কাজের স্তম্ভকে ধাক্কা মারে নৌকা। সঙ্গে সঙ্গে দুটি ভাগ হয়ে যায় নৌকার। জলে ডুবতে থাকে সওয়ারীরা।

দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারের কাজ। পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।












Click it and Unblock the Notifications