ঘুষ নিতে গিয়ে ছেলের গ্রেফতারের দু'দিন পরেও 'অধরা' বিজেপি বিধায়ক বাবা! পুলিশের নোটিশ জারি না করা নিয়েও প্রশ্ন

বিজেপি শাসিত রাজ্যে দলের বিধায়ক রাষ্ট্রায়ত্ত সংস্থার চেয়ারম্যান। আর সেই সংস্থায় কাজের বরাত পেতে বিধায়কের ছেলেকে দিতে হচ্ছে ঘুষ। লোকাযুক্ত পুলিশ ছেলেকে ধরলেও এখনও নাগাল পায়নি বিধায়কের।

সরকারি কাজের জন্য ছেলে ঘুষ নিয়ে গিয়ে ধরা পড়েছে। এক লক্ষ, দুলক্ষ টাকা নয়, বিধায়কের ছেলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আট কোটি টাকা। তারপরেই বিজেপি বিধায়ক মাদল বিরুপাক্ষপ্পার নাগাল নাকি এখনও পায়নি কর্নাটকের লোকায়ুক্ত পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকের রাজনীতি নাড়িয়ে দেওয়ার মতো এই ঘটনায় এখনও বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশও ধরানো যায়নি।

বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার আট কোটি টাকা

বিধায়কের ছেলের কাছ থেকে উদ্ধার আট কোটি টাকা

শুক্রবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছিল কর্নাটকের লোকাযুক্ত পুলিশ। বেঙ্গালুরুর আপস্কেল ডলার কলোনির বাড়ি থেকে ৬.১ কোটি টাকা এবং অফিস থেকে ২.০২ কোটি টাকা উদ্ধার করা হয়। অফিসে পাওয়া ২.০২ কোটি টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা ওই বিধায়কের ছেলে কুমার এক বেসরকারি সংস্থার প্রধানের কাছ থেকে ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থা কর্নাটক সোপস অ্যান়্ ডিটারজেন্টস লিমিটেডকে কাঁচামাল সরবরাহ করার বরাত পেয়েছিল।

আর মামলা দায়েরের সম্ভাবনা

আর মামলা দায়েরের সম্ভাবনা

উল্লেখ করা প্রয়োজন লোকাযুক্ত পুলিশ বিজেপি বিধায়ক বিরুপাক্ষপ্পার দাভাঙ্গেরে জেলার বাড়ি থেকে আরও ১৬.৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। এছাড়াও তল্লাশির পরে লোকাযুক্ত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিধায়কের ছেলে কুমারের বাড়ি থেকে টাকা ছাড়াও কয়েক কিলো সোনা ও রুপোর গয়না, সম্পত্তির কাগজপত্র উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে সরকারি দরপত্র সংক্রান্ত নথিপত্রও। লোয়ায়ুক্ত পুলিশ বাবা-ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দিয়েছে। এছাড়াও তাঁদের আয়ের উৎসের সন্ধান শুরু করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার করা সম্পত্তির তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। আর বাজেয়াপ্ত করা সম্পদের পরিমাণ আয়ের উৎসের থেকে বেশি হলে দুজনের বিরুদ্ধেই আরও মামলা দায়ের করা হবে।

বাবার হয়ে ঘুষ নিয়েছে ছেলে

বাবার হয়ে ঘুষ নিয়েছে ছেলে

কর্নাটক বিধানসভায় চন্নাগিরির প্রতিনিধিত্ব করছেন বিজেপির বিরুপাক্ষপ্পা। তিনিই ছিলেন কর্নাটক সোপস অ্যান়্ ডিটারজেন্টস লিমিটেডের চেয়ারম্যান। তবে ছেলের গ্রেফতারের পরেই তিনি চেয়ারম্যানের পদ ত্যাগ করেছেন। লোকায়ুক্ত পুলিশের অভিযোগ বিধায়কের হয়ে ছেলেই ঘুষ চেয়েছিল।
এই মামলায় প্রধান অভিযুক্ত হলেন বিজেপি বিধায়ক মাদল বিরুপাক্ষপ্পা। তাঁর ছেলে এই মামলায় অভিযুক্তের তালিকায় দ্বিতীয়। লোকায়ুক্ত পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় বিধায়কের ছেলে ছাড়াও অন্য চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এখনও নোটিশ ধরানো যায়নি

এখনও নোটিশ ধরানো যায়নি

বিজেপি বিধায়র বিরুপাক্ষপ্পা নিজেকে নির্দোষ দাবি করেছেন। লোকাযুক্ত পুলিশের ডিজি জানিয়েছেন, তারা এখনও বিরুপাক্ষপ্পাকে নোটিশ ধরাতে পারেননি। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বিধায়কের বাসভবন এবং অফিসে নোটিশ দেওয়ার পরিকল্পনা করেছেন।

ছবি সৌ:ANI ও ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+