ফের রক্তাক্ত মণিপুর! জঙ্গি হামলায় দুই জওয়ানের মৃত্যু, আহত আহত আরও দুই
মণিপুরে ফের নিরাপত্তা বাহিনীর ওপরে জঙ্গি হামলা। শনিবার ভোররাতে বিষ্ণুপুর জেলায় জঙ্গি হামলায় দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আরও দুইজন এই হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ময়রং থানা এলাকায় নারানসিনায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।
রাজ্য পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাহাড়ের চূড়া থেকে জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়। রাত সাড়ে বারোটার দিকে গোলাগুলি শুরু হয়ে, তা চলে প্রায় আড়াইটে পর্যন্ত। জঙ্গিরা ক্যাম্প লক্ষ্য করে বোমাও ছোঁড়ে। তার একটি সিআরপিএফের ১২৮ ব্যাটেলিয়নের ফাঁড়িতে ফাটে।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, জঙ্গি হামলায় মৃতদের মধ্যে রয়েছেন সাব-ইনস্পেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। আহতরা হলেন যাদব দাস এবং কনস্টেবল আফতাব হুসেন। দুইজনেরই স্প্লিন্টারের আঘাত লেগেছে। এরপর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ক্যাম্পের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন করা হয়। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, অবরাধীদের ধরতে ব্যাপকতল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
মণিপুরে ভোটের সময় এই হামলার ঘটনা ঘটল। প্রসঙ্গত মণিপুরে দুটি লোকসভা আসন রয়েছে। একটি হল আউটার মণিপুর এবং অপরটি হল ইনার মণিপুর।
আরও উল্লেখ্য ২০২৩-এর মে মাস থেকে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং উপজাতি ভুক্ত কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। আদালতের নির্দেশের প্রেক্ষিতে সেখানকার বিজেপি সরকার মেইতেইদের উপজাতি ভুক্ত করার কথা বলতেই অশান্তি শুরু হয়। সেই সময় থেকে অন্তত দুশো মানুষের প্রাণ গিয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ।
মণিপুরের হিংসার সমস্যার সমাধান করতে না পারায় কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও প্রবল সমালোচনার মুখে পড়ে। কেন প্রধানমন্ত্রী মোদী মণিপুরে গেলেন না, সেই প্রশ্নও ওঠে। দাবি ওঠে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পদত্যাগ করতে হবে। তারপরে অবশ্য ভোট এসে যায়। কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications