দুই গরুপাচারকারীকে অপহরণ করে পুড়িয়ে মারল গ্রামবাসীরা, ভয়ঙ্কর কাণ্ড হরিয়ানায়
রাজস্থান থেকে অপহরণ করা হয়েছিল ২ গ্রামবাসীকে
গরুপাচারকারী সন্দেহে ২ যুবককে জীবন্ত পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা। এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজস্থানের বাসিন্দা ২ গরু পাচারকারী। তাঁদের অপহরণ করে হরিয়ানার গ্রামের বাসিন্দারা জীবন্ত পুড়িয়ে মারে। পরিকল্পনা করে তাঁদের খুন করা হয়েছে কিনা সেকা খতিয়ে দেখা হচ্ছে।

রাজস্থানের বাসিন্দা দুই যুবক। তাঁদের নাম নাসির (২৭) এবং জুনেদ(৩৫)। রাজস্থানের গোপাল গড়ের বাসিন্দা তাঁরা। সূত্রের খবর গতকাল রাতে তাঁদের গোরক্ষকরা তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে একটি গাড়িতে। এই ঘটনার নেপথ্যে বজরং দল রয়েছে বলে অভিযোগ। বজরং দলের গোরক্ষা বাহিনীই এই কীর্তি করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজস্থান পুলিশ অপহরণের মামলা দায়ের করেছে।
পুলিশ যে ২ অভিযুক্তের নাম পেয়েছে এই ঘটনায় তারা বজরং দলের সদস্য বলে জানা গিয়েছে। একজনের নাম মনু মেনসর। তিনি গুরুগ্রামের বাসিন্দা এবং সক্রিয়ভাবে বজরং দল করে থাকেন। দ্বিতীয় অভিযুক্তের নাম শ্রীকান্ত মরোরা। তারা দুজনেই গোরক্ষক বলে জানা গিয়েছে। লোহারুর ডিএসপি জগৎ সিং জানিয়েছেন, গ্রামবাসীরা সকালে তাঁদের খবর দেন একটি দগ্ধ বোলেরো গাড়ি পাওয়া গিয়েছে। তাতে ২ জনের দগ্ধ দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছে গাড়িটি থেকে দগ্ধ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
একা নিছক দুর্ঘটনা না খুন তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক িটম গঠন করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কারন পোড়া গাড়িটি উদ্ধার হয়েছে হরিয়ানায়। ১৪৩, ৩৬৫, ৩৬৭ এবং ৩৬৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications