২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২

২০০৭-এর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা করল এনআইএ আদালত। এই ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০০৭-এর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা করল এনআইএ আদালত। এই ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত দুজনের নাম অনীক শফিক সইদ এবং মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী। সোমবার তাদের সাজা ঘোষণা করা হবে। এই মামলায় দুজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে।

২০০৭-এ হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের রায় ঘোষণা! দোষী সাব্যস্ত ২

২০০৭-এর ২৫ অগাস্ট গোকুল চাট ও লুম্বিনী পার্কে বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যু হয়েছিল। ৬৮ জন ওই ঘটনায় আহত হয়েছিলেন। ৩২ জনের মৃত্যু হয়েছিল গোকুল চাটে। ৪৭ জন আহত হয়েছিলেন। লুম্বিনী পার্কে মারা গিয়েছিলেন ১২ জন। আহত হয়েছিলেন ২১ জন।

তেলেঙ্গানা পুলিশ এই ঘটনার তদন্ত করে। বিস্ফোরণের পিছনে ইন্ডিয়ান মুজাহিদিনের জড়িতে থাকার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছিল পাঁচজনকে। তারা হল মহম্মদ আকরব ইসমাইল চৌধুরী, অনীক শফিক সইদ, ফারুক সারফুদ্দি তারকাস, মহম্মদ সাদিক ইসার আহমেদ সায়েক এবং তারিক অঞ্জুম। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চারটি চার্জশিট দাখিল করা হয়েছিল। বিস্ফোরণে নাম জড়িয়েছিল রিয়াজ ভাটকল এবং ইকবাল ভাটকলের। কিন্তু তারা দীর্ঘদিন ধরেই এদের খোঁজ পায়নি তদন্তকারী সংস্থাগুলি।

তারিক অঞ্জুমের বিরুদ্ধে বাকি চারজনকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল।

২৭ অগাস্ট দ্বিতীয় অ্যাডিশনাল মেট্রোপলিটান সেশন জাজ টি শ্রীনিবাস রাও মামলায় রায় ঘোষণার দিন পিছিয়ে ৪ সেপ্টেম্বর করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+