থমথমে অসম-মিজোরাম সীমান্ত এলাকা: মোতায়েন হল দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জরুরি বৈঠকে কেন্দ্রীয় সচিব

সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের উত্তর-পূর্ব প্রান্তে। অসম এবং মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা দীর্ঘদিনের। আর সোমবার সীমান্ত সংলগ্ন অসম এবং মিজোরামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। ইতিমধ্যে দুই রাজ্যের মধ

সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের উত্তর-পূর্ব প্রান্তে। অসম এবং মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা দীর্ঘদিনের। আর সোমবার সীমান্ত সংলগ্ন অসম এবং মিজোরামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। ইতিমধ্যে দুই রাজ্যের মধ্যে চলা সংঘর্ষের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

ঘটনার পর মিজোরাম এবং অসম দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেন। শুধু তাই নয়, অমিত শাহকে ট্যাগ করে লেখেন, এই ঘটনার আর কতদিন চলবে? এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া গিয়েছে। ঘটনার পর কয়েক ঘন্টা গেলেও সীমান্ত এলাকাতে এখনও থমথমে পরিস্থিতি।

 মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী

মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী

ঘটনার পর থেকে এখনও উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকাতে। যে কোনও মুহূর্তে বড় কোনও অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী। যে এলাকাতে এই ঘটনা সোমবার ঘটে সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত এলাকাতে বাহিনীর তরফে মাইকিং করা হচ্ছে। অসম এবং মিজোরাম পুলিশকে দ্রুত বিতর্কিত এলাকা থেকে সরে যাওয়ার আবেদন করা হচ্ছে। এই মুহূর্তে বাহিনীর দখলদারিতে বিতর্কিত এলাকা।

ঘটনাতে উদ্বিগ্ন খোদ অমিত শাহ

ঘটনাতে উদ্বিগ্ন খোদ অমিত শাহ

অসম এবং মিজোরামের ঘটনাতে উদ্বিগ্ন খোদ অমিত শাহ। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শিলংয়ে উত্তর-পূর্ব ভারতের এলাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙে বৈঠক করেন শাহ। আর এরপরেই এই ঘটনা। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সচিব অজয় ভাল্লা জরুরি বৈঠক ডেকেছেন। সেখানে দুই রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। মূলত বিতর্কিত সীমান্ত নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এরপর বিস্তারিত রিপোর্ট শাহকে দেওয়া হবে।

Light Machine Guns ব্যবহার করার অভিযোগ

Light Machine Guns ব্যবহার করার অভিযোগ

ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ছয় পুলিশ জওয়ানের শহিদ হওয়ার ঘটনাতে কার্যত ক্ষুব্ধ সে রাজ্য। মুখ্যমন্ত্রীর দাবি, মিজোরাম পুলিশের তরফে Light Machine Guns ব্যবহার করা হয়েছে। সংবিধান স্বীকৃত সীমান্ত হওয়া স্বত্বেও দেশের মধ্যে তা রক্ষা করতে গিয়ে ছয় পুলিশ কর্মীকে শহিদ হতে হল, মন্তব্যে অসমের মুখ্যমন্ত্রীর।

অসমকেই দায়ি করা হয়েছে

অসমকেই দায়ি করা হয়েছে

অন্যদিকে মিজোরাম সরকারের তরফেও এই ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ঘটনা এড়ানো যেত। তবে এই ঘটনার জন্যে অসমকেই দায়ি করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মিজোরামের এলাকাতে অবৈধ ভাবে প্রবেশ করে অসম পুলিশ। আর সেই কারণেই এই ঘটনা ঘটে বলে দাবি মিজোরামের মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+