মাওবাদীদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই, শহিদ ২ বিএসএফ জওয়ান

মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই বিএসএফ জওয়ান। ঘটনায় আহত হয়েছেন একজন জওয়ান। রুদ্ধশ্বাস এই এনকাউন্টারটি ঘটে ছত্তিশগড়ের কঙ্কর জেলায়।

মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই বিএসএফ জওয়ান। ঘটনায় আহত হয়েছেন একজন জওয়ান। রুদ্ধশ্বাস এই এনকাউন্টারটি ঘটে ছত্তিশগড়ের কঙ্কর জেলায়।

মাওবাদীদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই, শহিদ ২ বিএসএফ জওয়ান

ছত্তিশগড়ের মহলায় বিএসএফের ক্যাম্পের কাছে একটি জঙ্গলে এই গুলির লড়াই শুরু হয়। সেখানে বিএসএফএর ১১৪ ব্যাটালিয়ান ফিরছিল একটি মাওবাদী দমন অভিযান শেষ করে। সেই সময় বারাকোট গ্রামের মধ্য দিয়ে একটি জঙ্গল পার করছিল জওয়ানদের গাড়িটি। এমন সময় গাড়ি লক্ষ্য করে প্রবল গোলাবর্ষণ হতে থাকে। পাল্টা জবাব দেয় বিএসএফও। ততক্ষণে মাওবাদীদের গুলিতে নিহত হন কনস্টেবল লোকেন্দর সিং ও মুকদিয়ার সিং। ঘটনায় আহত হয়েছেন জওয়ান সন্দীপ দে।

https://twitter.com/BSF_India/status/1018355055848837123

এদিকে, বিএসএফ-এর গাড়ি লক্ষ্য করে গুলি করতে করতে জঙ্গলের ভিতরে চলে যেতে শুরু করে মাওবাদীরা। ফলে হামলাকারী মাওবাদীদের ধরতে পারা যায়নি। এদিকে, শহিদ জওয়ানদের দেহ আনা হয় বিএসএফ-এর ক্যাম্পে। আহত জওয়ান সন্দীপ দেকে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে আকাশপথে। সেখানেই চলছএ তাঁর চিকিৎসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+