উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ! এবার ধর্ষণে নাম জড়াল বিজেপি কর্মীর

মধ্যপ্রদেশে দুই বিজেপি কর্মীর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠল।

উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারের ধর্ষণে নাম জড়ানোয় গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী মধ্যপ্রদেশে দুই বিজেপি কর্মীর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠল। মধ্যপ্রদেশের আস্থায় রাজা রাম (৩৫) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক অভিযুক্ত পলাতক।

এবার মধ্যপ্রদেশে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী

আর এক অভিযুক্তর নাম মুকেশ ঠাকুর। পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী এক যুবতীকে গত দুই বছর ধরে একাধিকবার দুই অভিযুক্ত ধর্ষণ করেছে।

রাজা বিজেপির মধ্যপ্রদেশের তপশিলি জাতি সেলের কার্যকরী সমিতির সদস্য। অন্যদিকে মুকেশ বিজেপি সাংসদ মনোহর উন্তওয়ালের স্থানীয় প্রতিনিধি হিসাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়াতো। এছাড়া রাজা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা স্কিমটি এলাকায় চালাত। নিগৃহীত মহিলাকে সে ২০১৬ সালে চাকরিও দেয়।

সেই সুবাদেই শুধু নিজে ধর্ষণ করাই নয়, বন্ধু মুকেশকে দিয়েও ধর্ষণ করায় যুবতীকে। পুলিশ অভিযোগ পেয়ে ৩৭৬ ও ৫০৬ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

কাশ্মীরের কাঠুয়ায় ধর্ষণের ঘটনার পর বিজেপি নেতা বিতর্কিত মন্তব্য করেন। উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপি নেতা সরাসরি অভিযুক্ত হয়। এবার মধ্যপ্রদেশে দুই বিজেপি কর্মী ধর্ষণে অভিযুক্ত হল। এবছরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই ধরনের ঘটনা যে পরে বড় আকার নেবে তা এখন থেকেই বলে দেওয়া যায়। শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার কীভাবে বিরোধী অস্ত্রকে ভোঁতা করে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+