রাস্তায় আগুনে পুড়ে মৃত্যু বাইকচালকের, সাহায্য না করে পথচারীরা ব্যস্ত রইল ভিডিও তুলতে
রাস্তায় দুর্ঘটনার পরে আগুনে পুড়ে মৃত্যু হল এক বাইকচালকের। আর একজন বাইকআরোহীও গুরুতর আহত হয়েছে মহারাষ্ট্রের ব্যস্ততম জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায়।
রাস্তায় দুর্ঘটনার পরে আগুনে পুড়ে মৃত্যু হল এক বাইকচালকের। আর একজন বাইকআরোহীও গুরুতর আহত হয়েছে মহারাষ্ট্রের ব্যস্ততম জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায়। তবে এই ঘটনার পর দুজনেই যখন বিপদের মধ্যে পড়ছেন, তাদের দেখে সাহায্য না করে পথচারীরা ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত রইল।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও ফাটার ২২২ নম্বর জাতীয় সড়কে দু'দিক থেকে বাইকে আসা যুবক মুখোমুখি আহত হয় ও অজ্ঞান হয়ে যায়। বাইকের সংঘর্ষের পর তাতে আগুন ধরে যায়। একজন বাইকের তলায় চাপা পড়েছিলেন। অজ্ঞান হওয়ায় আগুন থেকে বেরিয়ে আসতে পারেননি। ফলে আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে নিতিন অজয়কুমার জয়সওয়াল (২৩) নামে আর এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। মাজলগাঁওয়ের বাসিন্দা নিতিনকে পরে পথচারীরা মিলে হাসপাতালে নিয়ে যান। তবে আর একজনকে কেন আগুনে পুড়তে দেওয়া হল? পথচারীর কেন উদ্যোগ নিলেন না, সেই প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, অন্য বাইক আরোহী যখন বাইকের নিচে চাপা পড়ে আগুনে পুড়ছিলেন। আশপাশ দিয়ে যাওয়া গাড়ি, ট্রাক, বাইকের আরোহীরা তাঁকে বাঁচাতে না গিয়ে ঘটনার ভিডিও তুলেই ক্ষান্ত থাকেন। সেটা পরে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়ছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে তার আশপাশে কোথাও জল ছিল না। বাইক দুর্ঘটনার পর আগুন লেগে যায়। সঙ্গে মদের বোতল ছিল। তা ভেঙে গিয়ে অ্যালকোহল ছড়িয়ে আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। আর কী কী হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications