দেরাদুনে বেড়াতে গিয়ে খুন দুই বাঙালি, গ্রেফতার চার

আদতে দমদমের বাসিন্দা অভিজিৎ পাল দিল্লিতে চিত্রশিল্পী হিসাবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি দেরাদুনে বেড়াতে যান তাঁর এক বান্ধবীকে নিয়ে। ওই মেয়েটিও বাঙালি। পেশায় তিনি ছিলেন স্কুলশিক্ষিকা। এক সপ্তাহ আগে দু'জনে যখন একটি বোলেরো গাড়িতে চেপে সাইট সিয়িং করে ফিরছিলেন, সেই সময় গাড়ির চালক মাঝপথে গাড়ি থামায় এবং ফোন করে তার তিন বন্ধুকে ডেকে পাঠায়। অভিযোগ, অভিজিৎ পালকে বেধড়ক মারধর করা হয়। তাঁর সামনেই তাঁর বান্ধবীকে গণধর্ষণ করে চার অভিযুক্ত। এর পর দু'জনকে ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর গ্রামবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতেদহ উদ্ধার করে ও সূত্র ধরে চার অভিযুক্তকে গ্রেফতার করে।
খুন হওয়া দুই যুবক-যুবতীর পরিবারের অভিযোগ, পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ছেলেটির শব জ্বালিয়ে দেয়। কেন চুপিচুপি এই কাজ করা হল, উঠেছে সেই প্রশ্ন। এখনও মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়নি।












Click it and Unblock the Notifications