ছিনতাইয়ের অভিযোগে বেঙ্গালুরুতে ধৃত দুই বাঙালি যুবক

পাকড়াও সৈকত গুঁই, শৌনক দত্ত
পুলিশ জানিয়েছে, শহরের এইচআরবিআর লে-আউট এলাকার ওরিয়েন্টাল ব্যাঙ্কে স্ত্রী লাবণ্যকে নিয়ে ঢুকছিলেন আনন্দ রেড্ডি। দম্পতিকে অনুসরণ করছিল দুই যুবক, অনেকটা আগে থেকেই। ব্যাঙ্কের কাছাকাছি এসে তারা ওই দম্পতির মোটরবাইকের পথ আগলে দাঁড়ায়। ভয় দেখিয়ে আনন্দ রেড্ডির স্ত্রীয়ের হার ছিনতাই করতে চেষ্টা করে। চেঁচামেচিতে লোকজন ছুটে এলে দুই যুবক পালিয়ে যায়। স্ত্রীকে ব্যাঙ্কের সামনে অপেক্ষা করতে বলে ওই ব্যক্তি দুই ছিনতাইবাজের পিছনে ধাওয়া করেন। রাস্তায় পুলিশ দেখতে পেয়ে তিনি সব জানালে পুলিশও পিছু নেয়। শেষ পর্যন্ত বনসওয়াডি এলাকা থেকে দু'জনকে পাকড়াও করা হয়।
সৈকত গুঁইয়ের শিক্ষাগত যোগ্যতা এমবিএ। সে একটি বেসরকারি সংস্থায় ভালো পদে ভালো বেতনে কর্মরত। অপরজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এরা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু, ধরা পড়েনি।












Click it and Unblock the Notifications