জঙ্গি দমনে অভিযান! কুলগাঁওতে সেনা-জঙ্গি গুলির লড়াই
ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-এর খুদওয়ানিতে গুলির লড়াই চলছে। এলাকায় জঙ্গিদের ঘাঁটি গড়ার খবর পেয়ে হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর একটি দল।
ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও-এর খুদওয়ানিতে গুলির লড়াই চলছে। এলাকায় জঙ্গিদের ঘাঁটি গড়ার খবর পেয়ে হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর একটি দল। এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিতে দুই সেনা জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে এগারোটা নাগাদ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। এরপরই এলাকায় যায় নিরাপত্তা বাহিনী।
এদিকে এই সংঘর্ষ শুরু হওয়ার পরেই কুলগাঁও এবং অনন্তনাগে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সাবধানতার অঙ্গ হিসেবে শ্রীনগর-বানিহাল রেলপথে রেল চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications