জঙ্গল ঘিরে চলছে গোলাগুলি! জঙ্গি নিধনে রাজৌরিতে শহিদ পাঁচ জওয়ান
জঙ্গিদের খোঁজে তল্লাশি চলাকালীন শহিদ ভারতীয় সেনার পাঁচ জওয়ান। শুধু তাই নয়, ঘটনায় আহত হন চারজন। যার মধ্যে একজন সেনা আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে। সবারই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
শুক্রবার সকাল থেকেই রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে সেনার কাছে। আর এরপরেই জঙ্গিদের খোঁজে শুরু হয় জোর তল্লাশি। আর সেই তল্লাশি চলাকালীন বিস্ফোরণ ঘটনার ঘটেছে বলে জানা যাচ্ছে। আর তাতেই ভারতীয় সেনার পাঁচ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার পরেই আরও অতিরিক্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘিরে রাখা হয়েছে এলাকা তবে সেনার প্রত্যাঘাতে বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছে বলেও খবর আসছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
তবে ভারতীয় সেনার তরফে এক বারতায় জানানো হয়েছে যে প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়া রয়েছে সকাল থেকে। এরপরেও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই জঙ্গলে সেনার বিশেষ অভিযান শুরু হয় বলে জানানো হয় সেনার তরফে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ওই এলাকায় ভারতীয় সেনার একটি ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। তাতে বেশ কয়েকজন জওয়ান শহিদ হন।
#WATCH | Jammu and Kashmir: Encounter underway between terrorists and security forces in Kesari hill area in Rajouri.
— ANI (@ANI) May 5, 2023
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/1clRZRJRnH
এরপর থেকেই জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি। ঘটনার সঙ্গে যুক্ত জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে আছে বলে সেনার কাছে খবর আসে। আর এরপরেই গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। আর সেই ইঙ্গিত মিলতেই জঙ্গিরা গুলি চালায় বলে জানা গিয়েছে। পালটা প্রত্যাঘাত করে সেনাবাহিনীর জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরেই দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে জানা যায়। আর এভাবেই ক্রমশ জঙ্গিদের কাছে জওয়ানরা এগিয়ে যেতে থাকে।
আর সেই সময়েই জঙ্গিরা আইইডি বিস্ফোরণ ঘটায় বলে দাবি করা হচ্ছে সেনাস্তরে। আর তাতেই দুই জওয়ান শহিদ হন। আর তাতে এক অফিসার সহ চার জওয়ান গুরুতর আহত হন। ঘটনার পরেই আহতদের হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।

উদমপুর কম্যান্ড হাসপাতালে আহত সেনা জওয়ানদের চিকিৎসা চলে। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসা সাড়া দেয়নি। শেষমেশ মৃত্যু হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারও বাহিনীর তরফে একটি অভিযান চালানো হয়। আর তাতে দুই জঙ্গিকে খতম করে বাহিনী। জঙ্গিদের কাছে থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ, AK 47 রাইফেল সহ আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।












Click it and Unblock the Notifications