Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পঞ্জাবে জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, বিএসএফের গুলিতে মৃত ২

পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল করে দিল বিএসএফ। বিএসএফের গুলিতে মারা গিয়েছে দুই অস্ত্রধারী অনুপ্রবেশকারী। মৃত অনুপ্রবেশকারীদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি পিস্তল এবং প্রচুর বুলেট

পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল করে দিল বিএসএফ। বিএসএফের গুলিতে মারা গিয়েছে দুই অস্ত্রধারী অনুপ্রবেশকারী। মৃত অনুপ্রবেশকারীদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি পিস্তল এবং দুডজনের ওপর বুলেট উদ্ধার করা হয়েছে।

 পঞ্জাবে জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, বিএসএফের গুলিতে মৃত ২

অমৃতসরের আজনালা সেক্টরে ঘটনাটি ঘটে ভোর রাতে। আজনালার শাহপুর এলাকার কাছেই বর্ডার আউট পোস্টে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। এই সময় অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলি চালায় বিএসএফ জওয়ানরাও। বর্ডার ফেন্সের কাছে গিয়ে দুপক্ষের গোলাগুলি বন্ধ হয়ে যায় এবং দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। এমনটাই জানিয়েছেন বিএসএফের মুখপত্র। বাহিনী অনুপ্রবেশ বানচাল করে বলেও জানিয়েছেন ওই মুখপত্র।

 পঞ্জাবে জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, বিএসএফের গুলিতে মৃত ২

মৃত দুজনের কাছ থেকে পাকিস্তানের সিম কার্ড, ৪ কেজি হিরোইন, পাকিস্তানের মুদ্রায় ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরেই ভারতের দিকের অংশে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন বিএসএফের মুখপত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+